advertisement

অবশেষে বরখাস্ত হলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক

অবশেষে বরখাস্ত হলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক
ফটো কার্ড প্রিন্ট
শেষ পর্যন্ত আর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদে আর থাকতে পারলেন না মাইকেল ক্যারিক। প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হতে হলো তাকে। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ক্লাবটির ইতিহাসের সবচেয়ে বাজে শুরুর পর বৃহস্পতিবার তাকে বরখাস্ত...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পৌরসভার বর্জ্যে দূষিত ছড়া, দুর্ভোগে শতাধিক পরিবার পৌরসভার বর্জ্যে দূষিত ছড়া, দুর্ভোগে শতাধিক পরিবার ইরানের সঙ্গে চুক্তির নয়, ভ্যান্সকে অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগের নির্দেশ ইরানের সঙ্গে চুক্তির নয়, ভ্যান্সকে অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগের নির্দেশ নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা এক বছরের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা এক বছরের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা ‘মা মা’ ডাক আর শুনবেন না ওমর সানী, শোকে কাঁদছেন নায়ক ‘মা মা’ ডাক আর শুনবেন না ওমর সানী, শোকে কাঁদছেন নায়ক
advertisement

অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে

অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) প্রলয় কুমার জোয়ারদারকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।এত দিন প্রলয় কুমার সাময়িক বরখাস্ত অবস্থায় ছিলেন। প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ১৫ আগস্টের মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হলেও প্রলয় কুমার কর্মস্থলে যোগ দেননি।

কর্মস্থলে যোগ দেওয়ার জন্য তাঁর স্থায়ী ঠিকানায় এবং ই-মেইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কোনো জবাব দেননি, যা সরকারি দায়িত্ব পালনে চরম অবহেলা ও অবজ্ঞার শামিল।পরে প্রলয় কুমারের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সব আইনি প্রক্রিয়া শেষে তাঁর বিরুদ্ধে ‘পলায়ন’ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পলায়নের তারিখ অর্থাৎ ২০২৪ সালের ৬ আগস্ট থেকেই এই বরখাস্তের আদেশ কার্যকর ধরা হয়েছে।এদিকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতি (পলায়ন), বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণের অভিযোগে পুলিশের মোট ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত এবং একজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অর্থ সরবরাহ কী? সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কী? | অর্থনীতি অনর্থনীতি

অর্থ সরবরাহ কী? সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কী? | অর্থনীতি অনর্থনীতি

এই সংবাদটির বিস্তারিত তথ্য মূল প্রকাশকের পাতায় পাওয়া যাবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পাঁচ সিনেমায় ৩৫ হাজার কোটি টাকা আয়! ২০২৬ সালের বক্স অফিসের রানি

পাঁচ সিনেমায় ৩৫ হাজার কোটি টাকা আয়! ২০২৬ সালের বক্স অফিসের রানি
অ্যান হ্যাথওয়ে। এএফপি

হলিউডে তারকা অনেকেই হন, কিন্তু সময়ের সঙ্গে নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারেন কজন? অ্যান হ্যাথওয়ে তাঁদেরই একজন। কখনো রাজকন্যা, কখনো ফ্যাশন–জগতের শিক্ষানবিশ, কখনো ব্যাটম্যানের বিপরীতে ক্যাটওম্যান, আবার কখনো সংগীতজগতের এক জটিল চরিত্র—প্রতিটি ভূমিকাতেই নিজের অভিনয়ের আলাদা ছাপ রেখেছেন তিনি। আজ ১২ নভেম্বর অস্কারজয়ী এই মার্কিন অভিনেত্রীর জন্মদিন।

১৯৮২ সালের এই দিনে নিউইয়র্কের ব্রুকলিনে জন্ম নেওয়া অ্যান হ্যাথওয়ের বয়স এখন ৪৪ বছর। এ বছর মুক্তি পেয়েছে তাঁর অভিনীত পাঁচটি সিনেমা। এক বছরে পাঁচটি ভিন্নধর্মী ছবিতে অভিনয় করে তিনি প্রমাণ করেছেন, হলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে তাঁর অবস্থান এখনো বেশ শক্ত। রোমান্টিক কমেডি থেকে শুরু করে সংগীতনির্ভর নাটক, সায়েন্স ফিকশন, থ্রিলার—বিভিন্ন ঘরানায় নিজেকে মেলে ধরেছেন অ্যান।

২০২৬ সালে তাঁর অভিনীত ছবিগুলোর তালিকায় রয়েছে ‘মাদার মেরি’, ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’, ‘দ্য অডিসি, ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’ ও ‘ভেরিটি’।‘মাদার মেরি’ সিনেমায় অ্যান হ্যাথওয়ে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন