মূল সূত্র: বিস্তারিত পড়ুন
প্রতিটি ক্যাম্পাসে নববী আদর্শের বার্তা ছড়িয়ে দিতে হবে: আতাউর রহমান
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
নোয়াখালীর চাটখিলে শ্রমিক দল নেতাকে ডেকে নিয়ে হত্যার অভিযোগে তাঁর সাবেক স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এসআরবি। এসআরবি জানায় পূর্বপরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছিল। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে…
সূত্র: প্রথম আলো
চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ির একটি ঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘরে তাঁর পাঁচ মাস বয়সী যমজ দুই মেয়ের মরদেহও পাওয়া গেছে। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যম পুঁইছড়ি মাওলার পাড়ায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম মো. জাহেদ হোসেন (৫০)। তিনি চাম্বল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চাম্বল আজানী পাড়ার বদিউল আলমের ছেলে।
তাঁর দুই মেয়ের নাম জারিন জান্নাত ও জাসিয়া জান্নাত।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে জাহেদ হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। একই কক্ষে খাটের পাশে মেঝেতে পড়ে ছিল তাঁর দুই মেয়ের মরদেহ। ঘটনার সময় পারিবারিক একটি কাজে তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির অন্য সদস্যরা বাইরে ছিলেন। তাঁরা ঘরে ফিরলে বিষয়টি জানাজানি হয়।
তবে পারিবারিক কোনো বিরোধ আছে কি না, তা জানাতে পারেননি স্বজনেরা।স্থানীয় সূত্রে জানা গেছে, দেড় বছর আগে পারিবারিকভাবে পুঁইছড়ি ইউনিয়নের শামশুল আলমের মেয়ে আফিয়া বেগমের সঙ্গে জাহেদ হোসেনের বিয়ে হয়।
সূত্র: প্রথম আলো
বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সদ্য পদত্যাগ করা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্ক ঘিরে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। জেনসেন হুয়াংকে কেন্দ্র করে তথাকথিত গুপ্তচরবৃত্তির গল্প সাজিয়ে তা প্রযুক্তির ওপর অবরোধ আরোপের কাজে ব্যবহার না করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন।
এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ মন্তব্য করেন। জেনসেন হুয়াংয়ের সঙ্গে যে নারীর সম্পর্ক ছিল, তিনি একজন চীনা গুপ্তচর ছিলেন বলে অভিযোগ উঠেছে। সে বিষয়ে প্রশ্ন করা হলে মাও নিং এ প্রতিক্রিয়া জানান।মাও নিং জানান, চীনের বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত অগ্রগতি স্বাধীন উদ্ভাবন ও উন্মুক্ত সহযোগিতার মাধ্যমে পরিচালিত হয়।
দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে হওয়া ঐকমত্য বাস্তবায়নে বেইজিং যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন