মূল সূত্র: বিস্তারিত পড়ুন
চলনবিলে পাখির কলরব
অল্পস্বল্প পানিতে পা ডুবিয়ে ঋষি বক যেন ধ্যানে মগ্ন আছে। দারকিনা, পুঁটি, বাতাসি ভুল করে নাগালে এলেই তার ধ্যান ভেঙে যায়। খপ করে মুখে পুরে ফেলে কোনো একটি মাছ। প্রমাণ হয়ে যায়, সবই ছিল তার ছলাকলা। মুহূর্তেই পাখা মেলে শিকারের সন্ধানে উড়ে যায় অন্য কোনো স্থানে।
মনোমুগ্ধকর এই দৃশ্য এখন হরহামেশাই চোখে পড়ছে চলনবিলে।বর্ষার পানি নেমে যাওয়ার শেষ মুহূর্তে খাবারের জন্য চলনবিলে সমবেত হয়েছে হাজার হাজার সাদা বক, গাংচিল, বালিহাঁস, পানকৌড়ি, শামুকখৈল ও ডাহুক। কাকডাকা ভোর থেকেই বিলের রুপালি মাছ শিকার করতে অতিথি পাখিদের কোলাহল, কলরব, গুঞ্জনে চলনবিল হয়ে উঠেছে মিলনমেলা।নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলাজুড়ে বিস্তৃত এই চলনবিল।
বিশেষ করে নাটোরের সিংড়া ও গুরুদাসপুর উপজেলার একটা বড় অংশজুড়ে এর অবস্থান।
সূত্র: প্রথম আলো
স্ত্রী–সন্তানের নামে ফ্ল্যাট–প্লট কিনলে আয়কর রিটার্নে দেখাবেন কীভাবে
নিজের টাকায় স্ত্রী, সন্তান কিংবা মা-বাবার নামে জমি, ফ্ল্যাট বা বাড়ি কিনলে তা বেআইনি নয়। তবে অর্থের উৎস, উপহার বা ঋণের প্রমাণ এবং সম্পদের মালিকানা নিয়ে অসংগতি থাকলে আয়কর কর্তৃপক্ষের প্রশ্নের মুখে পড়তে পারেন।পরিবারের সদস্যদের নামে সম্পদ কেনা বাংলাদেশে নতুন কিছু নয়। অনেকে ভবিষ্যৎ নিরাপত্তা, উত্তরাধিকার কিংবা পারিবারিক সম্পদ ব্যবস্থাপনার জন্য স্ত্রী, সন্তান বা মা-বাবার নামে জমি ও ফ্ল্যাট কেনেন।
আবার কেউ নিজের অর্থে সম্পত্তি কিনে দলিল করেন পরিবারের অন্য সদস্যের নামে।কিন্তু এ ধরনের লেনদেনে কয়েকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। সম্পত্তি কেনার টাকা কোথা থেকে এসেছে? যাঁর নামে সম্পত্তি কেনা হয়েছে, তিনি কি ওই সম্পদের প্রকৃত মালিক? অর্থটি কি উপহার, ঋণ, নাকি অন্য কোনো আর্থিক ব্যবস্থার মাধ্যমে দেওয়া হয়েছে?
এসব প্রশ্নের সন্তোষজনক ব্যাখ্যা ও প্রমাণ না থাকলে আয়কর রিটার্নে সম্পদের হিসাব এবং কর নির্ধারণের সময় জটিলতা তৈরি হতে পারে।আয়কর আইন কী বলে আয়কর আইন ২০২৩-এর ৬৬ ধারায় দান, অনুদান বা উপহারকে সাধারণভাবে ‘অন্যান্য উৎস হতে আয়’ হিসেবে বিবেচনা করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
খাটের নিচে লুকিয়েও শেষ রক্ষা হলো না, আটক বাংলাদেশিসহ ৩৪
মূল সূত্র: বিস্তারিত পড়ুন

খাটের নিচে লুকিয়েও শেষ রক্ষা হলো না, আটক বাংলাদেশিসহ ৩৪

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন