দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ পর্যন্ত যতবারই বাংলাদেশ টেস্ট খেলেছে, কোনোরকম প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি। তবু যা একটু আশা, তা সাম্প্রতিক সময়ে টেস্টে বাংলাদেশ অবিশ্বাস্য কিছু জয় পেয়েছে বলেই। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিশ্বাস্য জয়ের স্মৃতি এখনো তাজা বলেই হয়তো দক্ষিণ আফ্রিকায় সমীহ পাচ্ছে বাংলাদেশ দল।
জোহানেসবার্গে আজ শুরু হবে দুই টেস্টের সিরিজের প্রথমটি।টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই ম্যাচের এই সিরিজের আগে অবশ্য ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে। ওদিকে দুর্দান্ত ক্রিকেট খেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ২–১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা।এসবের সঙ্গে যোগ হয়েছে বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্টই বাংলাদেশ এমন উইকেটে খেলেছে, যেখানে পেসারদের জন্য তেমন সাহায্য ছিল না।
সূত্র: প্রথম আলো

আনচেলত্তিকে বরখাস্ত করো—ব্রাজিলের ফুটবলপ্রধানকে রোমারিও
রাইজিং স্টার্স এশিয়া কাপের দলে সাব্বির, আছেন সাইফউদ্দিন–আফিফরাও
রোনালদোবিহীন পর্তুগাল দেখল ইতিহাসের সবচেয়ে বড় হার
ওয়াকারের বাউন্সারে টেন্ডুলকারের রক্তাক্ত নাক এবং ক্রিকেটের বড় এক আক্ষেপ
আজ টিভিতে যা দেখবেন (১৫ নভেম্বর ২০২৬)

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন