মূল সূত্র: বিস্তারিত পড়ুন
ইতালিকে হারিয়ে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় রণতরী, ফের বাড়ছে যুদ্ধ?
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
চিকিৎসার নামে দর–কষাকষি, দুর্নীতির শিকার মানুষ
চিকিৎসা নিতে গিয়ে প্রতিদিন মানুষকে ছোট ছোট দুর্নীতির মুখে পড়তে হচ্ছে। চিকিৎসা এখন দর–কষাকষির বিষয়ে পরিণত হয়েছে। স্বাস্থ্য খাতের দুর্নীতি শুধু ব্যক্তির অসদাচরণ নয়; বরং তা দুর্বল শাসনের লক্ষণ।বাংলাদেশ হেলথ ওয়াচের দ্বিবার্ষিক প্রতিবেদনে (২০২৫–২৬) এ কথা জানানো হয়েছে।
গতকাল রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে ‘দুর্নীতির মোকাবিলা: বাংলাদেশের স্বাস্থ্য খাতে সুশাসন জোরদারকরণ’ শীর্ষক এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, রোগনির্ণয় কেন্দ্রগুলো একশ্রেণির চিকিৎসককে পরীক্ষা ফির ২০ থেকে ৫০ শতাংশ কমিশন দিচ্ছে। এসব নিয়ে প্রতিযোগিতা আছে।১৯১ পৃষ্ঠার প্রতিবেদনটি লিখেছে জনস্বাস্থ্যবিদ, গবেষক ও সাংবাদিকদের ২৯ জনের একটি দল। প্রতিবেদনে অধ্যায় ১১টি।
প্রথম অধ্যায় স্বাস্থ্য খাতের দুর্নীতির ধারণাবিষয়ক এবং ১১তম অধ্যায়ে দুর্নীতি প্রতিরোধে কিছু সুপারিশ করা হয়েছে।
সূত্র: প্রথম আলো

ইতালিকে হারিয়ে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
সাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে
টিভিতে আজকের খেলা, ১৬ নভেম্বর ২০২৬
বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যা, ছেলের মৃত্যুদণ্ড

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন