মূল সূত্র: বিস্তারিত পড়ুন
প্রবাসীর ঘরের জানালা ভেঙে ২০ লাখ টাকার স্বর্ণালংকার চুরি
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে।আজ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুসারে, ডলারের দাম অপরিবর্তিত আছে। বাজারে ডলারের গড় দাম ১২৪ টাকা ৭৫ পয়সা।প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, বেশির ভাগ প্রধান মুদ্রার দাম কমেছে। এই তালিকায় আছে ইউরো, পাউন্ড, ইউয়ান, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলার।
অপরিবর্তিত আছে পাউন্ড ও ইউয়ানের দাম।কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।
সূত্র: প্রথম আলো
বাংলাদেশি-মার্কিন পদার্থবিজ্ঞানী অধ্যাপক এম জাহিদ হাসান পেয়েছেন যুক্তরাষ্ট্রের আমেরিকান ফিজিক্যাল সোসাইটির (এপিএস) ২০২৭ সালের ডেভিসন-জার্মার অ্যাটমিক অর সারফেস ফিজিকস পুরস্কার। কোয়ান্টাম পদার্থের নানা ধরনের টপোলজিক্যাল অবস্থা আবিষ্কারে অবদানের জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।
আধুনিক সারফেস সায়েন্সের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাঁর গবেষণা কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে নতুন সম্ভাবনার পথ তৈরি করেছে।এম জাহিদ হাসান যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞান বিভাগের ইউজিন হিগিন্স অধ্যাপক। কোয়ান্টাম পদার্থের বিশেষ কিছু বৈশিষ্ট্য নিয়ে তাঁর গবেষণা দীর্ঘদিন ধরে বিজ্ঞানীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
টপোলজিক্যাল ইনসুলেটর ও ভাইল সেমিমেটালের মতো পদার্থের আবিষ্কারে তাঁর গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।টপোলজিক্যাল ইনসুলেটর এমন একধরনের পদার্থ, যার ভেতরের অংশ বিদ্যুৎ অপরিবাহী।
সূত্র: প্রথম আলো
ইরানের একটি বিষয় নিয়ে অনেক আগে থেকেই ধাঁধায় ছিলেন পরিবেশবিদেরা। তাঁদের এই বিস্ময়ের কারণ, দেশটির বিপুলসংখ্যক জলাধার। এর পাশাপাশি রয়েছে পানি সরবরাহের জন্য বহু পাইপলাইন ও সুড়ঙ্গ। বিশেষ করে এই অবকাঠামোর অনেকগুলো এমন অঞ্চলে নির্মাণ করা হয়েছে, সাদাচোখে দেখলে মনে হয়, সেগুলোর প্রয়োজন নেই। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরুর পর দেশটির বিভিন্ন ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালানোর দাবি করেছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
এরপর কিছু বিশ্লেষক মনে করছেন, তাঁরা তাঁদের পুরোনো সেই প্রশ্নের উত্তর পেয়েছেন। কারণ, হামলা হওয়া অনেক এলাকায় ইরানের জলাধার ও পানি প্রকল্প রয়েছে। সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সেগুলো গড়ে তোলা হতে পারে বলে ধারণা তাঁদের।পানিনিরাপত্তা বিশেষজ্ঞ নিমা শোকরি ও জার্মানির হামবুর্গ ইউনিভার্সিটি অব টেকনোলজিতে তাঁর গবেষক দল বহু বছর ধরে ইরানে জলাধারের এই আধিক্য নিয়ে খোঁজখবর রাখছেন। ইরানে অন্তত ৫৩৩টি জলাধার রয়েছে।
উপসাগরীয় অঞ্চলে যেসব দেশে সবচেয়ে বেশি জলাধার রয়েছে, ইরান তার একটি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন