২০১৪ সালে বারাক ওবামার রাশিয়াকে ‘আঞ্চলিক শক্তি’ বলার মতো অপমানজনক মন্তব্য সাম্প্রতিক কূটনীতিতে খুব কমই দেখা গেছে। তখনকার মতো আজও ভ্লাদিমির পুতিনের রাজনীতির মূল চালিকা শক্তি হলো স্নায়ুযুদ্ধের পর পরাশক্তির মর্যাদা হারানোর তীব্র ক্ষোভ। ডোনাল্ড ট্রাম্পের মাঝে পুতিন তাঁর সেই আহত অহংবোধে প্রলেপ দেওয়ার এক জোগানদাতাকে খুঁজে পেয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতার ধারণাটি অত্যন্ত অগভীর ও লোভাতুর।
তিনি রাশিয়াকে আবারও শীর্ষ সারিতে তুলে আনছেন।বৃহস্পতিবার শেনজেনে ট্রাম্প ও সি চিন পিংয়ের সঙ্গে ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া পুতিনের জন্য ঠিক এই কারণেই এত গুরুত্বপূর্ণ। বৈঠকে কার্যকর কোনো সিদ্ধান্ত হোক বা না হোক, রাশিয়ার জন্য এটিই একটি বড় জয়।সম্মেলনের আলোচ্যসূচি বেশ অস্পষ্ট।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনায় ‘বিশ্বশান্তি রক্ষা’ এবং ‘বৃহৎ শক্তিগুলোর সম্পর্কের মধ্যে কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখার’ ওপর জোর দেওয়া হবে।
সূত্র: প্রথম আলো

গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, থানা...
১৬ জেলায় নাশকতা, গাড়ি–স্থাপনায় আগুন, লগি–বৈঠা জব্দ
গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, থানা...
আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশ দল ঘোষণা
তথ্য না দেওয়ায় কলেজ অধ্যক্ষকে জরিমানা করল তথ্য কমিশন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন