মূল সূত্র: বিস্তারিত পড়ুন
অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, জরিমানা লাখ টাকা
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
বাংলাদেশে দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ার পর প্রতিহিংসার শিকার দাবি করে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। দেখুন ভিডিওতে...
সূত্র: প্রথম আলো
চীনের শেনঝেনে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) ৩৩তম সম্মেলনে বিরল এক দৃশ্য দেখা গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে থাকা নৌবাহিনীর এক কর্মকর্তার হাতে দেখা গেছে রহস্যময় কালো একটি ব্রিফকেস। ধারণা করা হচ্ছে, এটি রাশিয়ার ‘পারমাণবিক ব্রিফকেস’।
এর মাধ্যমে দেশটির পারমাণবিক অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার সুযোগ রয়েছে।আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতারা ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দিতে শেনঝেনে পৌঁছান।
এ সময় রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের একটি ক্যামেরা পুতিনের সঙ্গে থাকা নৌবাহিনীর ওই কর্মকর্তার দিকে নজর দেয়।টেলিভিশনের প্রতিবেদক ইয়েভগেনি পপভ ব্রিফকেসটির দিকে ইঙ্গিত করে বলেন, ‘এটি পারমাণবিক ব্রিফকেস।’ কর্মকর্তা হাসিমুখে নিশ্চিত করেন, এটি রুশ প্রেসিডেন্টের পারমাণবিক অস্ত্রভান্ডারে সরাসরি প্রবেশাধিকারের সঙ্গে যুক্ত ব্রিফকেস।
সূত্র: প্রথম আলো
‘ফ্যাসিবাদকে মাঠেও দাঁড়াতে দেব না’ বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ প্রতিহত করার প্রস্তুতি নিচ্ছে জামায়াত। তবে আন্দোলন হবে নিয়মতান্ত্রিক।
কোনো সহিংসতার পথ উন্মুক্ত করতে চায় না তারা।আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দেশে বিরাজমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে জামায়াত মাঠে থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জনগণকে নিয়েই ফ্যাসিবাদকে আমরা প্রতিহত করব। … ফ্যাসিবাদকে মাঠেও দাঁড়াতে আমরা দেব না।
আমরা তাঁর প্রস্তুতি নিচ্ছি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন