advertisement

ফরিদপুরে একটা গাড়ি পোড়ালে ১০টা বাড়ি পুড়িয়ে দেব, বিএনপি নেতার হুঁশিয়ারি

ফরিদপুরে একটা গাড়ি পোড়ালে ১০টা বাড়ি পুড়িয়ে দেব, বিএনপি নেতার হুঁশিয়ারি
ফরিদপুরে কৃষক দলের সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া। আজ বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে
ফটো কার্ড প্রিন্ট

ফরিদপুরে কোনো গাড়ি ভাঙচুর করা হলে তার জবাবে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া। তিনি বলেছেন, ফরিদপুরে একটি গাড়ি পোড়ানো হলে ১০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে এক সমাবেশে তিনি এ কথা বলেন।ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যার প্রতিবাদে জেলা কৃষক দল ও মহানগর কৃষক দল বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। বিকেল সাড়ে চারটার দিকে ফরিদপুর প্রেসক্লাব চত্বর থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় দলের নেতা–কর্মীরা ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা হত্যার বিচারের দাবি জানান।এ কে এম কিবরিয়া, সদস্যসচিব, ফরিদপুর জেলা বিএনপিফরিদপুরে যদি কোনো গাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়, আমরা কিন্তু আওয়ামী লীগের বাড়িঘর পুড়িয়ে দেব।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নারীদের জন্য নতুন সঞ্চয় প্রকল্প চালু করল মাইডাস ফাইন্যান্সিং নারীদের জন্য নতুন সঞ্চয় প্রকল্প চালু করল মাইডাস ফাইন্যান্সিং ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ ও অন্যান্য খবর ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ ও অন্যান্য খবর রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার জাতিগত নিধন চালিয়েছে: আইসিজের রায় রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার জাতিগত নিধন চালিয়েছে: আইসিজের রায় রোহিঙ্গা সংকট সমাধানে প্রত্যাবাসনের 
পাশাপাশি জীবিকার সুযোগ তৈরির তাগিদ রোহিঙ্গা সংকট সমাধানে প্রত্যাবাসনের পাশাপাশি জীবিকার সুযোগ তৈরির তাগিদ গোপালগঞ্জের পথে বাস বন্ধ, বৃষ্টি মাথায় বাস টার্মিনালে গিয়ে যাত্রীদের দুর্ভোগ গোপালগঞ্জের পথে বাস বন্ধ, বৃষ্টি মাথায় বাস টার্মিনালে গিয়ে যাত্রীদের দুর্ভোগ
advertisement

মন্ত্রিপরিষদ বিভাগের কোটায় পাওয়া বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল

মন্ত্রিপরিষদ বিভাগের কোটায় পাওয়া বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল
মন্ত্রিপরিষদ বিভাগের কোটায় বরাদ্দ পাওয়া সরকারি বাসা বা ফ্ল্যাটের পুরোটা কিংবা কোনো অংশ ভাড়া বা সাবলেট দেওয়া যাবে না। এরই মধ্যে যারা বাসা বা ফ্ল্যাটের কোনো অংশ ভাড়া...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নারীদের জন্য নতুন সঞ্চয় প্রকল্প চালু করল মাইডাস ফাইন্যান্সিং

নারীদের জন্য নতুন সঞ্চয় প্রকল্প চালু করল মাইডাস ফাইন্যান্সিং
আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে মাইডাস ফাইন্যান্সিং আয়োজিত অনুষ্ঠান ও ‘রেফিয়া-নারী উন্নয়ন সঞ্চয় প্রকল্পের’ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা

আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে মাইডাস ফাইন্যান্সিং আয়োজিত অনুষ্ঠান ও ‘রেফিয়া-নারী উন্নয়ন সঞ্চয় প্রকল্পের’ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরাআন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে মাইডাস ফাইন্যান্সিং। একই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উদ্যোগে ‘রেফিয়া-নারী উন্নয়ন ডিপোজিট প্রকল্পের’ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।আজ বৃহস্পতিবার নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে মাইডাস ফাইন্যান্সিং।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইডাস ফাইন্যান্সিংয়ের পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা।

বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আহমেদ আতাউল হাকিম, ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্টের (আইইডি) নির্বাহী পরিচালক ইরাম মারিয়াম, ওম্যান এন্টারপ্রেনিউরস অ্যাসোসিয়েশনের সভাপতি ইয়াসমিন আহমেদ, মাইডাস ফাইন্যান্সিংয়ের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) তানভীর হাসান ইসলাম প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য শেষে মাইডাস ফাইন্যান্সিং ও নারী উন্নয়ন কার্যক্রমের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা হচ্ছে না ইনফান্তিনোর, দুই প্রতিদ্বন্দ্বীর মনোনয়ন জমা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা হচ্ছে না ইনফান্তিনোর, দুই প্রতিদ্বন্দ্বীর মনোনয়ন জমা
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

২০১৯ ও ২০২৩ সালে ফিফা সভাপতি নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ২০২৭ সালের নির্বাচনেও তেমন কিছুর আশা হয়তো করেছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। কিন্তু এবার আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাড় পাচ্ছেন না তিনি। ফিফা সভাপতি নির্বাচনে যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ফ্রান্সের ফিলিপ দিয়ালো ও জাপানের কোজো তাশিমা।গতকাল বুধবার ছিল সুইজারল্যান্ডের জুরিখে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

ফিফা জানিয়েছে, দিয়ালো ও তাশিমা—দুজনই নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থী হতে তাঁদের প্রত্যেকের পক্ষে পাঁচটি সদস্যদেশের ফুটবল ফেডারেশনের সম্মতিপত্রও জমা পড়েছে।২০২৭ সালের ১৮ মার্চ মরক্কোর রাজধানী রাবাতে ফিফার ২১১ সদস্যদেশের ভোটে নির্বাচিত হবেন নতুন সভাপতি। তবে এখনো প্রার্থীদের চূড়ান্ত অনুমোদন দেয়নি ফিফা। মনোনয়নপত্রগুলো যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে নির্বাচনী কমিটির কাছে।

আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে কমিটি জানাবে, কারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জন করেছেন।ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রধান ফিলিপ দিয়ালোপ্রার্থীদের যোগ্যতা ও সততা যাচাইয়ের দায়িত্বে রয়েছে তিন সদস্যের একটি কমিটি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন