সিরাজগঞ্জের রায়গঞ্জে এক ইউপি সদস্যের কাছে ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে তাকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সিরাজুল ইসলাম তোতা (৫৬) নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
সিরাজগঞ্জের রায়গঞ্জে এক ইউপি সদস্যের কাছে ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে তাকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সিরাজুল ইসলাম তোতা (৫৬) নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
পিএইচপিতে নতুন একটি নিরাপত্তাত্রুটি শনাক্ত হয়েছে। এতে দেশের পাঁচ শতাধিক ওয়েবসাইট ঝুঁকিতে পড়েছে। এসব ওয়েবসাইটের মধ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাইট রয়েছে। নতুন এই ত্রুটি নিয়ে সতর্ক করেছে সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্ট। সংস্থাটির সূত্র বলছে, পাঁচ শতাধিক ওয়েবসাইট ও অ্যাপে পিএইচপির পুরোনো সংস্করণ ব্যবহার করা হচ্ছে। সতর্ক করার পরও সাইটগুলোতে সংস্করণ হালনাগাদ করা হয়নি।
এমন পরিস্থিতিতে দেশের ডিজিটাল সেবার নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পিএইচপিতে ত্রুটি: বাংলাদেশের অর্ধশতাধিক ওয়েবসাইট-অ্যাপ নিরাপত্তা ঝুঁকিতেপিএইচপি হলো ‘হাইপারটেক্সট প্রিপ্রসেসর’–এর সংক্ষিপ্ত রূপ। এটি একটি ‘প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ’, যা ব্যাক-এন্ড বা নেপথ্যে থেকে কাজ করে।
বিবিসির এক প্রতিবেদনে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান উইজের বরাত দিয়ে সম্প্রতি বলা হয়, বিশ্বজুড়ে যত ওয়েবসাইট আছে, তার ৭০ শতাংশ পরিচালনা করা হয় পিএইচপি দিয়ে।
সূত্র: প্রথম আলো
সারা দেশে সারের ডিলার নিয়োগে দলীয়করণ, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের গুরুতর অভিযোগ উঠেছে। উদ্বেগজনক বিষয় হচ্ছে, নীতিমালায় সুস্পষ্টভাবে যোগ্যতা ও ব্যবসায়িক অভিজ্ঞতার বিষয়টি উল্লেখ করা থাকলেও তা লঙ্ঘন করে রাজনৈতিক পরিচয় ও দলীয় সুপারিশকেই তালিকা তৈরিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। দলীয় লোক ও অনভিজ্ঞরা ডিলারশিপ পাওয়ায় ভবিষ্যতে সার নিয়ে সংকট আরও তীব্র আকার নিতে পারে।
মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেখানে যদি সার নিয়ে নতুন সংকট তৈরি হয়, তাহলে আমাদের খাদ্যনিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে।এ পরিপ্রেক্ষিতে কৃষি মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সারের ডিলার নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার যে সুপারিশ করেছে, সেটা অত্যন্ত যৌক্তিক। প্রথম আলোর খবর জানাচ্ছে, সোমবারের বৈঠকে সংসদ সদস্যদের কেউ কেউ ক্ষোভ ও অসন্তোষও প্রকাশ করেন।
যেসব জায়গায় অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ আছে, সেখানে আপাতত সারের ডিলারশিপ স্থগিত রাখার কথাও আলোচিত হয়েছে।
সূত্র: প্রথম আলো
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের বুথফেরত জরিপে গভীর রাতে নাটকীয় মোড় এসেছে। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই বিরোধী জোট এগিয়ে থাকার আভাস পাওয়া যায়। তবে পরে বেনিয়ামিন নেতানিয়াহুর জোট অল্প ব্যবধানে এগিয়ে যায়। নেতানিয়াহুর জোট ৫২ আসনে এগিয়ে আছে। বিরোধী জোট ৪৯ আসনে এগিয়ে আছে। আরব লিস্ট এগিয়ে আছে ১৯ আসনে। এর ফলে ১২০ আসনের পার্লামেন্টে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা (৬১ আসন) নিশ্চিত করতে পারছে না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন