advertisement

এআই উদ্ভাবন না করলেই হয়তো ভালো হতো: জিওফ্রি হিন্টন

এআই উদ্ভাবন না করলেই হয়তো ভালো হতো: জিওফ্রি হিন্টন
জিওফ্রে হিন্টন
ফটো কার্ড প্রিন্ট

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উদ্ভাবন না করলেই হয়তো মানবজাতির জন্য ভালো হতো বলে মনে করেন এআই প্রযুক্তির অন্যতম পথিকৃৎ জিওফ্রে হিন্টন। এআইয়ের গডফাদার হিসেবে পরিচিত জিওফ্রে হিন্টনের আশঙ্কা, এআইয়ের অনিয়ন্ত্রিত ব্যবহার থেকে চলতি বছর কিংবা আগামী বছরের মধ্যে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।

এআই ব্যবহার করে বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় সাইবার হামলা চালানো বা আর্থিক ব্যবস্থাকে অচল করে দেওয়ার মতো ঘটনাও ঘটতে পারে বলে সতর্ক করেছেন তিনি।নোবেলজয়ী এই কম্পিউটারবিজ্ঞানী সম্প্রতি যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব আশঙ্কার কথা জানান। তবে এআইয়ের ভবিষ্যৎ নিয়ে তিনি পুরোপুরি হতাশ নন। তাঁর মতে, প্রযুক্তিটি মানবসভ্যতার জন্য সমৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

কিন্তু সেই সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি এআইয়ের ঝুঁকিও নিয়ন্ত্রণ করতে হবে।৭৮ বছর বয়সী হিন্টনের ধারণা, আগামী এক দশকের মধ্যে, এমনকি তার আগেই, মানবজাতি বুঝতে পারবে এআইয়ের ঝুঁকি সামলে প্রযুক্তিটির সুফল নিশ্চিত করা সম্ভব কি না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মাদ্রাসায় শিশুসুরক্ষা: অস্বীকার ও দোষারোপের বৃত্ত ভেঙে সমাধানের পথে মাদ্রাসায় শিশুসুরক্ষা: অস্বীকার ও দোষারোপের বৃত্ত ভেঙে সমাধানের পথে ‘ফোনের আশা ছেড়ে দিয়েছিলাম, ফিরে পাওয়ার খুশি বলে বোঝাতে পারব না’ ‘ফোনের আশা ছেড়ে দিয়েছিলাম, ফিরে পাওয়ার খুশি বলে বোঝাতে পারব না’ মেঘের পরে মেঘ; যুদ্ধ শেষ হয়, যন্ত্রণা কি শেষ হয় মেঘের পরে মেঘ; যুদ্ধ শেষ হয়, যন্ত্রণা কি শেষ হয় হানিফ সংকেতের ‘ইত্যাদি’তে আজ ফিরছে ২৩ বছর আগের গান হানিফ সংকেতের ‘ইত্যাদি’তে আজ ফিরছে ২৩ বছর আগের গান অলিম্পিয়াডে সোনার পদক এবং ৬০ শতাংশের অঙ্ক অলিম্পিয়াডে সোনার পদক এবং ৬০ শতাংশের অঙ্ক
advertisement

মাদক সেবন নিয়ে কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামীর স্বীকারোক্তি

মাদক সেবন নিয়ে কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামীর স্বীকারোক্তি
যশোর সদর উপজেলার শানতলায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূ শাহানারা খাতুন (২৫) ওই এলাকার আতিয়ার রহমানের স্ত্রী। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থার বিষয়টি বাদ দেন ফ্যাসিস্ট হাসিনা

সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থার বিষয়টি বাদ দেন ফ্যাসিস্ট হাসিনা
সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের বিষয়টি ফ্যাসিস্ট শেখ হাসিনা বাদ দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মাদ্রাসায় শিশুসুরক্ষা: অস্বীকার ও দোষারোপের বৃত্ত ভেঙে সমাধানের পথে

মাদ্রাসায় শিশুসুরক্ষা: অস্বীকার ও দোষারোপের বৃত্ত ভেঙে সমাধানের পথে
‘মাদ্রাসা এই সমাজেরই অংশ। তাই এই সমাজের মানদণ্ডে ও মমতায়ই তাকে শোধরাতে হবে, আর সমাজকেও তার পাশে দাঁড়াতে হবে।’

ভোরে গ্রামের মক্তবে দল বেঁধে পড়তে যাওয়া, সহজ-সরল হুজুরের কাছে আলিফ-বা-তা শেখা কিংবা রমজানে তারাবিতে কোনো কিশোর হাফেজের সুললিত কোরআন তিলাওয়াত শোনা—এগুলো এ দেশের সাধারণ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমাদের অনেকেরই এমন বন্ধু বা স্বজন আছেন, যিনি কওমি মাদ্রাসার আঙিনা পেরিয়ে আজ সমাজের মূলধারায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

এই স্মৃতিগুলো আমাদের মনে করিয়ে দেয়, এই শিক্ষাব্যবস্থা আর আমাদের সমাজকাঠামো আলাদা কিছু নয়।এই চিরায়ত দৃশ্যটা মাথায় রেখেই সাম্প্রতিক খবরগুলোর দিকে তাকাই। সাভারের একটি মাদ্রাসায় সাত বছরের এক শিশু ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে; আসামির তালিকায় আছেন দুজন শিক্ষকসহ মাদ্রাসার ১০ জন ছাত্র ও শিক্ষক।

প্রায় একই সময়ে সিলেট নগরীর একটি মাদ্রাসায় ১২ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আরবি বিভাগের এক শিক্ষক কারাগারে গেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন