advertisement

টেস্ট ক্রিকেট ছেড়েই দিলেন শামি

টেস্ট ক্রিকেট ছেড়েই দিলেন শামি
টেস্টের সাদা পোশাকে আর দেখা যাবে না শামিকে
ফটো কার্ড প্রিন্ট

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মোহাম্মদ শামি। গতকাল ইনস্টাগ্রামে নিজের সিদ্ধান্ত জানান ৩৬ বছর বয়সী ভারতীয় এ পেসার।কলকাতায় ২০১৩ সালের ৬ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অভিষেক শামির। ১৩ বছর পর এই সংস্করণে নিজের অভিষেকের দিনে অবসরের সিদ্ধান্ত জানালেন। ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় শামি বলেন, ‘এই ১৩ বছরের যাত্রায় এই টুপি, এই বল আমাকে মোহাম্মদ শামি বানিয়েছে।

সব চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যাওয়ার সময় বারবার উঠে দাঁড়িয়েছি। চোট পেয়েছি। কিন্তু এই ব্যাজের (দেশের প্রতিনিধিত্বের প্রতীক) জন্য আমি আবার ঘুরে দাঁড়িয়েছি। তাই এই ১৩ বছরের যাত্রাটা খুব ভালো কেটেছে।

কোচ, ট্রেনার, ফিজিও ও সামান্যতম অবদান যাঁদের রয়েছে, তাঁদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই।’টেস্টে ১৩ বছরের যাত্রার ইতি টেনে শামি বলেন, ‘আপনাদের সবাইকে, সব ভক্তকে অনেক ধন্যবাদ, যাঁরা ক্রিকেটকে এত ভালোবেসে এই নামটিকে এই পর্যন্ত নিয়ে এসেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

একটি ক্রিকেট ম্যাচ, দুটি সিনেমা: সৌরভ যখন আদালতে একটি ক্রিকেট ম্যাচ, দুটি সিনেমা: সৌরভ যখন আদালতে ইমরান খানের জ্বর বদলে দিয়েছিল ওয়াকার ইউনিসের জীবন ইমরান খানের জ্বর বদলে দিয়েছিল ওয়াকার ইউনিসের জীবন আজ টিভিতে যা দেখবেন (৭ নভেম্বর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (৭ নভেম্বর ২০২৬) রোনালদোর ৭ নম্বর জার্সির কী হবে রোনালদোর ৭ নম্বর জার্সির কী হবে রোনালদোর ক্যারিয়ারের স্মরণীয় ১০ মুহূর্ত রোনালদোর ক্যারিয়ারের স্মরণীয় ১০ মুহূর্ত
advertisement

সবজান্তা সমীপেষু

সবজান্তা সমীপেষু

এই সংবাদটির বিস্তারিত তথ্য মূল প্রকাশকের পাতায় পাওয়া যাবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ওয়ামিকা গাব্বির ব্ল্যাক ম্যাজিক

ওয়ামিকা গাব্বির ব্ল্যাক ম্যাজিক

ফ্যাশন-সচেতন অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। সম্প্রতি তাঁর আসন্ন চলচ্চিত্র ‘প্রহার’-এর প্রচারণায় অংশ নিয়ে কালো শাড়িতে এক অনবদ্য লুকে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে তৈরি তাঁর এই সাজ নজর কেড়েছে ফ্যাশনপ্রেমীদের।ওয়ামিকার পরনে ছিল কালো শাড়ি। তবে সাধারণ এই শাড়ির মূল আকর্ষণ এর জমকালো পাড়।পুরো বর্ডার জুড়ে ফুটে উঠেছে বিভিন্ন রঙের সিকুইন, স্টোন ও বিডসের কাজ ।

শাড়ির সঙ্গে বৈপরীত্য তৈরি করতে সুন্দরী বেছে নিয়েছেন স্লিভলেস স্ট্র্যাপি ভেলভেট ব্লাউজ।

সুইটহার্ট নেকলাইন ও ভেলভেটের আভিজাত্য তাঁর সাজে যোগ করেছে আলাদা মাত্রা।আশির দশকের ম্যাক্সিমালিস্ট ও রেট্রো গ্ল্যামারের আবহ ফুটিয়ে তুলতে চুলে রেখেছিলেন ভলিউমিনাস সফট কার্ল।নিখুঁত উইংড আইলাইনার ও কাজলে টানা টানা চোখ দুটি হয়ে উঠেছে আরও আকর্ষণীয়।সঙ্গে ন্যাচারাল গোলাপি লিপস্টিক ও গালে হালকা ব্লাশের ছোঁয়া মেকআপ পরিপূর্ন করেছে ।তবে সাজের অন্যতম আকর্ষণ ছিল গয়না নির্বাচন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাবা

বাবা
অলংকরণ: মাসুক হেলাল

শামীম সারা দিন এত ব্যস্ত ছিল যে সে কাঁদতে ভুলে গিয়েছিল। শায়ন্তীকে কবরে শোয়ানো হয়েছে আসরের নামাজের পর। তার পরেও অনেকক্ষণ তারা কবরস্থানে ছিল। রূপাকে সেখান থেকে বাড়িতে আনা যাচ্ছিল না। তারা অবশেষে বাড়ি ফিরেছে মাগরিবের পর। রাত নয়টার দিকে ড্রয়িংরুমে এশার নামাজে দাঁড়িয়ে শামীম আর কান্না ধরে রাখতে পারল না। রূপা তখনো বেডরুমে তসবিহ হাতে বসে কাঁদছে। ঝাড়া কয়েক মিনিট কাঁদল শামীম। তার কান্নায় ব্যাঘাত ঘটাল একটা ফোনকল।

সারা দিন অনেক ফোন এসেছে; সে কিছু কল ধরতে পেরেছে, কিছু পারেনি। এখন যে নম্বর থেকে কলটা এল, সেটা তার ফোনে সেভ করা নেই। সারা দিন সে অনেক আনসেভড নম্বর থেকে আসা কল রিসিভ করেছে। নম্বরটার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে সে কলটা ধরতে ধরতে জায়নামাজ ছেড়ে পাশে একটা সোফায় গিয়ে বসল। ‘আসসালামু আলাইকুম।’ ‘এটা শামীমের ফোন?’ ওপাশ থেকে কেউ জানতে চায়। ‘জি, বলছি।’ শামীম চোখ মুছতে মুছতে বলে। ‘আমি এমদাদ।’ শামীম কণ্ঠটা চিনতে পারে।

সে বুঝে যায় লোকটা এখন তাকে কী বলবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন