advertisement

‘আমার ভাই মরে গেল আল্লাহ’, হাদির স্মরণে কান্নার রোল

ফটো কার্ড প্রিন্ট
শহীদ শরীফ ওসমান হাদিকে স্মরণ করতে গিয়ে বক্তব্যের একপর্যায়ে কেঁদে ফেলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। তার কান্না দেখে মঞ্চের সামনে মাঠে বসে থাকা এক যুবকও কান্নায় ভেঙে পড়েন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ইরানকে সামলাতে এবার পুতিন ও শি জিনপিংয়ের দ্বারস্থ হচ্ছেন ট্রাম্প ইরানকে সামলাতে এবার পুতিন ও শি জিনপিংয়ের দ্বারস্থ হচ্ছেন ট্রাম্প বিকেলে শোভাযাত্রায় দুই বিএনপি নেতার বিরোধ, রাতে হামলার অভিযোগ বিকেলে শোভাযাত্রায় দুই বিএনপি নেতার বিরোধ, রাতে হামলার অভিযোগ মজুরি বোর্ডের দ্বিতীয় সভা বেলা ১১টায়, প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ মজুরি বোর্ডের দ্বিতীয় সভা বেলা ১১টায়, প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ মধ্যরাতে পরীমনির গাড়িতে হামলা, লাইভে এসে যা বললেন নায়িকা মধ্যরাতে পরীমনির গাড়িতে হামলা, লাইভে এসে যা বললেন নায়িকা সড়ক দুর্ঘটনায় ৭ বছরে ৩০০ পরিবার নিশ্চিহ্ন: আরএসএফ সড়ক দুর্ঘটনায় ৭ বছরে ৩০০ পরিবার নিশ্চিহ্ন: আরএসএফ
advertisement

মধ্যরাতে ফেসবুক লাইভে পরীমনি, গাড়িতে হামলার অভিযোগ

মধ্যরাতে ফেসবুক লাইভে পরীমনি, গাড়িতে হামলার অভিযোগ
ফেসবুক লাইভে পরীমনি

চিত্রনায়িকা পরীমনি মধ্যরাতে ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, তিনি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন। ঘটনাটিকে তিনি খুবই পরিকল্পিত বলে মনে করছেন।গতকাল রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে পরীমনি ফেসবুক লাইভে আসেন। পরীমনি অভিযোগ করে বলেন, রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠান শেষে হঠাৎ করে কেউ একজন আওয়াজ করেন। আওয়াজ দেওয়া ব্যক্তি ছিলেন ‘অ্যাটাকিং মুডে’। তাঁর গাড়িতে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে।

তিনি গাড়িতে উঠতে পারছেন না। অনুষ্ঠানস্থলের ‘ব্যাকস্টেজে’ বসে আছেন তিনি।পরীমনি বলেন, তিনি গুলশান থানায় ফোন করতে বাধ্য হয়েছেন। ঘটনাস্থলে গুলশান থানার লোকজন আছেন। লাইভে নিরাপত্তাহীনতার কথা বলেন পরীমনি। অনুষ্ঠানের স্টল ভাঙচুরের অভিযোগ করেন তিনি।

অন্য শিল্পীরা হেনস্তার শিকার হন বলেও তিনি অভিযোগ করেন।ঘটনার জন্য পরীমনি তাঁদের দায়ী করেন, যাঁরা ‘ইয়োলো জার্নালিম’ করেন, যাঁরা ‘জার্নালিম’–এর নাম নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করেন।পরীমনি বলেন, যদি তাঁর সঙ্গে কারও ক্ষোভ থাকে, তাহলে তাঁর সঙ্গে বসুক, তাঁর সঙ্গে বোঝাপড়া করুক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বৃত্তি নিয়ে পড়তে পারেন বুসানের ফিল্ম স্কুলে, ইচ্ছুকদের জন্য অভিনেতা মনোজের পরামর্শ

বৃত্তি নিয়ে পড়তে পারেন বুসানের ফিল্ম স্কুলে, ইচ্ছুকদের জন্য অভিনেতা মনোজের পরামর্শ

গত বছর কোরিয়ার বুসান এশিয়ান ফিল্ম স্কুলে পড়াশোনা করেছেন অভিনেতা মনোজ প্রামাণিক। তাঁর পছন্দের বিষয় ছিল প্রযোজনা। মনোজ জানালেন, এশিয়ার নাগরিক হিসেবে বাংলাদেশের যে কেউ চাইলে এই বুসানে ফিল্ম স্কুলে ফ্রিতে পড়তে পারেন। অভিজ্ঞতা থেকে সেই পরামর্শগুলোই দিলেন এই অভিনেতা। অভিনয়কে পেশা হিসেবে নেবেন, মনোজ এ সিদ্ধান্ত নিয়েছিলেন এক যুগ আগে। এরপরই যুক্ত হন শিক্ষকতায়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ে পড়ান তিনি। ধীরে ধীরে নির্মাণে আগ্রহ তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিনেমা বানান, সেসবের প্রযোজনায় যুক্ত থাকতে হয়। মনে হলো, কাজটা আরও ভালোভাবে শেখা দরকার। কাজ শেখার জন্য মনোজের চোখ ছিল বুসান এশিয়ান ফিল্ম স্কুলের দিকে। আগে এখানে পড়ে গেছেন আবু শাহেদ ইমন, আরিফুর রহমান, তানভীর হোসেন, ফজলে হাসান, রাখা নোশিন নাওয়ার প্রমুখ।

আবেদন করার পর ‘প্রডিউসিং ট্র্যাক’ প্রোগ্রামে সাত মাসের আবাসিক শিক্ষার্থী হিসেবে বৃত্তি পেয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রহস্যে ঘেরা ক্যাম্পাস নিয়ে ৫ উপন্যাস

রহস্যে ঘেরা ক্যাম্পাস নিয়ে ৫ উপন্যাস
রহস্যে ঘেরা ক্যাম্পাস নিয়ে ৫ উপন্যাসের প্রচ্ছদ অবলম্বনে

‘ডার্ক অ্যাকাডেমিয়া’ শব্দটি প্রথম শুনে ভেবেছিলাম, শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে লেখা রহস্য উপন্যাসের কথা বলা হচ্ছে। ডোনা টার্টের দ্য সিক্রেট হিস্ট্রির মতো বইয়ের কথা না ভেবে আমার মনে এসেছিল লাইব্রেরিতে খুন কিংবা বিশ্ববিদ্যালয়ের পুরোনো ভবনে ঘটে যাওয়া রহস্যময় সব ঘটনার কথা। ক্যাম্পাসকেন্দ্রিক রহস্য উপন্যাস ডার্ক অ্যাকাডেমিয়া ধারারই একটি অংশ।

শরতের ঝরা পাতা, নির্জন ক্যাম্পাস, পুরোনো লাইব্রেরি আর অমীমাংসিত রহস্য—সব মিলিয়ে এ ধরনের বই পড়ার জন্য শরৎকাল বেশ উপযুক্ত। এমনই পাঁচটি উপন্যাসের খোঁজ দিয়েছে বইবিষয়ক ওয়েবসাইট বুক রায়ট।ফারিদাহ আবিকে-ইয়িমিদের এস অব স্পেডসএকটি অভিজাত বেসরকারি স্কুলের শিক্ষার্থী চিয়ামাকা ও ডেভনকে ঘিরে এই উপন্যাসের গল্প। হঠাৎ অপরিচিত এক ব্যক্তি তাদের ব্যক্তিগত তথ্য পুরো স্কুলে ছড়িয়ে দিতে শুরু করে। এতে দুজনের জীবনই ওলট–পালট হয়ে যায়।

নিজেদের সম্মান রক্ষায় ও কে তাদের বিপদে ফেলছে, তা জানতে রহস্যের অনুসন্ধানে নামে।বর্ণবাদী পরিবেশে কৃষ্ণাঙ্গ শিক্ষার্থী হিসেবে টিকে থাকার চ্যালেঞ্জের পাশাপাশি তাদের মোকাবিলা করতে হয় নতুন বিপদের।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন