advertisement

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের ইচ্ছা–অনিচ্ছা

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের ইচ্ছা–অনিচ্ছা
প্রশ্ন হলো, চীন কি বর্তমানে ইচ্ছা করলেই রোহিঙ্গা সংকটের সম্পূর্ণ সমাধান করতে সক্ষম?
ফটো কার্ড প্রিন্ট

রোহিঙ্গা জনগোষ্ঠীর বাংলাদেশে অনুপ্রবেশের প্রায় পাঁচ দশক পূর্ণ হতে চলেছে। ১৯৭৮ সালে তারা প্রথম বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদি রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক ও মানবিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। সর্বশেষ ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের পর বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।

এরপর প্রায় এক দশক পার হলেও তাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে কার্যকর অগ্রগতি হয়নি; বরং সময়ের সঙ্গে সংকটটি বাংলাদেশের জন্য আরও জটিল হয়েছে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।৪ নভেম্বর বুধবার সকালে বাংলাদেশ সচিবালয়ে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গার দীর্ঘস্থায়ী উপস্থিতি দেশের অর্থনীতি, সমাজ, জনমিতি ও পরিবেশের ওপর বড় চাপ তৈরি করছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

অভিযানের সময় যেকোনো পদক্ষেপ গ্রহন করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী অভিযানের সময় যেকোনো পদক্ষেপ গ্রহন করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী ড্যাপার লুকে হলিউড হাংকদের হার মানাচ্ছেন বলিউডের ‘গ্রিক গড’ ড্যাপার লুকে হলিউড হাংকদের হার মানাচ্ছেন বলিউডের ‘গ্রিক গড’ সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল হচ্ছে, সংসদে বিল উত্থাপন সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল হচ্ছে, সংসদে বিল উত্থাপন বাড়িতে পুলিশ আসতে দেখে ফেসবুক লাইভ, লোকজন জড়ো হওয়ার পর পালিয়ে গেলেন বাড়িতে পুলিশ আসতে দেখে ফেসবুক লাইভ, লোকজন জড়ো হওয়ার পর পালিয়ে গেলেন ঠিকাদারের ‘উপহার’ ঘুষ নয়—প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে টিআইবির ক্ষোভ, ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী ঠিকাদারের ‘উপহার’ ঘুষ নয়—প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে টিআইবির ক্ষোভ, ক্ষমা চাইলেন প্রত...
advertisement

পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া শহরে নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে সুজন (৩০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মাভাবিপ্রবিতে ঢুকে ‘জয় বাংলা’ স্লোগান, ৩ বহিরাগত আটক

মাভাবিপ্রবিতে ঢুকে ‘জয় বাংলা’ স্লোগান, ৩ বহিরাগত আটক
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘জয় বাংলা, জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে তিন বহিরাগতকে আটক করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রকৃত মুক্তিযোদ্ধা ও শহীদদের নির্ভুল তালিকা অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

প্রকৃত মুক্তিযোদ্ধা ও শহীদদের নির্ভুল তালিকা অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
সংসদে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জানিয়েছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা প্রস্তুত এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা তৈরির কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে। রাজাকার, আলবদর, আলশামস ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের তালিকা তৈরির বিষয়টি পরবর্তী সময়ে বিবেচনা করা হবে।আজ বুধবার জাতীয় সংসদে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ তথ্য জানান।

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী জানান, সুশীল সমাজ, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ইতিমধ্যে একাধিক গোলটেবিল বৈঠক হয়েছে। আরও বৈঠক ও সভার আয়োজন করে সেসব সুপারিশের ভিত্তিতে মুক্তিযোদ্ধা ও শহীদদের সঠিক তালিকা প্রণয়নের কার্যকর পদ্ধতি নির্ধারণ করা হবে।

এর মাধ্যমে নিরপেক্ষ ও গবেষণাভিত্তিক তালিকা প্রস্তুত করা সম্ভব হবে বলে সরকার বিশ্বাস করে।মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পসিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের ধারাবাহিকতায় নতুন একটি প্রকল্প প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন