advertisement

বন্ধুত্ব থেকে সামাজিক শক্তি: বন্ধুসভার ২৮

বন্ধুত্ব থেকে সামাজিক শক্তি: বন্ধুসভার ২৮
ফটো কার্ড প্রিন্ট

একটি সংগঠনের বয়স বাড়ে ক্যালেন্ডারের পাতায়, কিন্তু তার গভীরতা বাড়ে মানুষের জীবনে রেখে যাওয়া প্রভাবের মধ্য দিয়ে। ২৮ বছর—একটি সংগঠনের জন্য কম সময় নয়। এ সময়ে বদলেছে পৃথিবী, বদলেছে সমাজের বাস্তবতা, বদলেছে মানুষের প্রয়োজন। কিন্তু একটি প্রশ্ন আজও প্রাসঙ্গিক—বন্ধুত্বের যে স্বপ্ন নিয়ে একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছিল, সেই স্বপ্ন কতটা মানুষের জীবনে পৌঁছাতে পেরেছে?‘বন্ধুত্ব’ শব্দটি শুনলে প্রথমেই মনে পড়ে ব্যক্তিগত সম্পর্কের কথা।

একসঙ্গে সময় কাটানো, সুখ-দুঃখ ভাগ করে নেওয়া, বিপদে পাশে দাঁড়ানো। কিন্তু বন্ধুত্বের আরও বড় একটি অর্থ আছে। যে সম্পর্ক মানুষকে নিজের গণ্ডি পেরিয়ে অন্য মানুষের প্রতি দায়িত্বশীল করে তোলে, অপরিচিতের কষ্টকেও নিজের ভাবতে শেখায়, সেই বন্ধুত্ব কেবল ব্যক্তিগত অনুভূতি থাকে না, হয়ে ওঠে সামাজিক শক্তি।খুলনা বন্ধুসভার সঙ্গে পথচলার অভিজ্ঞতা থেকে আমি বন্ধুত্বের এই বৃহত্তর অর্থ উপলব্ধি করার সুযোগ পেয়েছি।

এখানে বন্ধুত্ব কেবল পরিচিত কয়েকটি মুখের সঙ্গে সময় কাটানোর নাম নয়; বরং নানা বয়স, পেশা ও চিন্তার মানুষের সঙ্গে মিশে নিজেকে সমৃদ্ধ করার, অন্যের জন্য কিছু করার এবং সম্মিলিতভাবে ভালো কিছু গড়ে তোলার একটি অনুশীলন।এই পথচলায় কখনো আমরা শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিয়েছি, কখনো শিশুদের নিয়ে আয়োজন করেছি ফল উৎসব।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে শিশুকে মাটিচাপার ২৪ ঘণ্টা পর জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে শিশুকে মাটিচাপার ২৪ ঘণ্টা পর জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার মা প্যারালাইজড, বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, এর মধ্যে খুন হলো ১৩ বছরের শিশুটি মা প্যারালাইজড, বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, এর মধ্যে খুন হলো ১৩ বছরের শিশুটি রাজধানীতে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন, উপস্থিত ছিলেন ডাচেস অব এডিনবরা রাজধানীতে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন, উপস্থিত ছিলেন ডাচেস অব এডিনবরা গাছে ঝুলছিল যুবকের মরদেহ, হাত বাঁধা, গলায় ফাঁস গাছে ঝুলছিল যুবকের মরদেহ, হাত বাঁধা, গলায় ফাঁস হিপা ২০২৬: আন্তর্জাতিক পুরস্কারজয়ী ছবিগুলো হিপা ২০২৬: আন্তর্জাতিক পুরস্কারজয়ী ছবিগুলো
advertisement

ভ্রাম্যমাণ আদালতের সম্মানী বাড়লো, নির্বাহী ম্যাজিস্ট্রেট পাবেন কত?

ভ্রাম্যমাণ আদালতের সম্মানী বাড়লো, নির্বাহী ম্যাজিস্ট্রেট পাবেন কত?
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সঙ্গে যুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহযোগী কর্মকর্তা-কর্মচারীদের দৈনিক সম্মানীর হার পুনর্নির্ধারণ করেছে সরকার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে শিশুকে মাটিচাপার ২৪ ঘণ্টা পর জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে শিশুকে মাটিচাপার ২৪ ঘণ্টা পর জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার
১১ মাসের শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে ১১ মাসের একটি শিশুকে মাটিচাপা দেওয়ার ঘটনা ঘটেছে। প্রায় ২৪ ঘণ্টা পর গত মঙ্গলবার তাকে জীবিত উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির নাম কোয়াহ শার্প। তাকে উদ্ধারের পর স্থানীয় পুলিশ জানিয়েছে, একটি কুকুরের খাঁচার ভেতরে শিশুটিকে প্রথমে রাখা হয়।

এরপর খাঁচাটি তোয়ালে দিয়ে মুড়িয়ে জঙ্গলে নিয়ে মাটির কিছুটা নিচে পুঁতে রাখা হয়।এক সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা জে কুন বলেন, শিশুটির মা একটি কাজে বাইরে গিয়েছিলেন। তাই শিশুটিকে বাড়িতে বাবার কাছে রেখে যান। এরপর সোমবার থেকে শিশুটি নিখোঁজ ছিল। বিষয়টি পুলিশকে জানানো হয়।পুলিশ অনুসন্ধানে নেমে বাড়ি থেকে ৪৫ মিটার দূরে জঙ্গলের মধ্যে মাটি খোঁড়ার চিহ্ন দেখতে পায়। সেখান থেকেই শিশুটির সন্ধান পাওয়া যায়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, তাঁরা যখন মাটি খুঁড়তে শুরু করেন, তখন শিশুটির কান্না শোনা যায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন পেল ভাড়াটেদেরও

স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন পেল ভাড়াটেদেরও
স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে পালন করা হয়েছে ধর্মঘট। এ ধর্মঘটের সমর্থনে মিছিল করেন হাজারো মানুষ। সেখান থেকে আবাসন ব্যয় মেটানোর জন্য ন্যায্য বেতনের দাবি জানানো হয়। আজ বুধবার বার্সেলোনায়

স্পেনে আবাসন ব্যয় ক্রমেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এর প্রতিবাদে আজ বুধবার দেশজুড়ে সাধারণ ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে এ দিন বিক্ষোভে অংশ নেন তাঁরা। স্পেনে আগাম জাতীয় নির্বাচনের তিন সপ্তাহের কম সময় আগে এ ধর্মঘট হলো। ২০১২ সালের পর স্পেনে এই প্রথম সাধারণ ধর্মঘট পালিত হলো। এবারের ধর্মঘটে সমর্থন দিয়েছে দেশটির বৃহত্তম দুই শ্রমিক সংগঠন ইউজিটি ও সিসিওও।

সংগঠন দুটি ১০ লাখের বেশি শ্রমিকের প্রতিনিধিত্ব করে। এ ছাড়া বাড়িভাড়া বৃদ্ধি ও উচ্ছেদের ঘটনায় ক্ষুব্ধ ভাড়াটেদের সংগঠনগুলোও ধর্মঘটে সমর্থন দেয়।হেসুস গনসালেস, মাদ্রিদের বাসিন্দা‘আমার বয়স ৩৬ বছর। অথচ এখনো একা থাকার মতো সামর্থ্য হয়নি। বাড়িভাড়া শুধু বাড়ছেই। বাড়ির দামও বাড়ছে। পরিস্থিতি এমন যে নিজের বাড়িতে থাকা এখন অসম্ভব’আজকের ধর্মঘটকে সফল বলে দাবি করেছে শ্রমিক সংগঠনগুলো। উপকূলীয় অঞ্চলে ধর্মঘট পালিত হয়েছে সবচেয়ে বেশি।

সেখানে আবাসনসংকট সবচেয়ে তীব্র আকার ধারণ করেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন