হংকংয়ে প্রথমবারের মতো নিজস্ব আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইন হংকং (বিএসএএইচকে)।
সংগঠনটির নতুন এই উদ্যোগের লক্ষ্য ছিল খেলাধুলার মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের একত্র করা এবং পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্বের সুযোগ তৈরি করা।৮ নভেম্বর শেক কিপ মেই পার্ক স্টেজ থ্রির ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় ‘বিএসএএইচকে ইন্টার-ইউনিভার্সিটি ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’।
ম্যাক্সসেলে গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় ছয়টি দল।স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই আয়োজনে বর্তমানদের পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের জন্যও অংশগ্রহণের সুযোগ রাখা হয়।
সূত্র: প্রথম আলো

স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন পেল ভাড়াটেদেরও
প্রবল বাতাসে নিয়ন্ত্রণ হারানো বেলুন ধানখেতে নামালেন পাইলট
সরকার গঠনের আগে নেতানিয়াহু কি আবারও ইরান যুদ্ধে জড়াবেন?
লিপস্টিক দিয়ে লেখা ছিনতাইয়ের হুমকি, ভারতে ফ্লাইটে আতঙ্ক
ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন