advertisement

বিয়ে করলেন অনিরুদ্ধ, পাত্রী ২৫ হাজার কোটি টাকার উত্তরাধিকারী

বিয়ে করলেন অনিরুদ্ধ, পাত্রী ২৫ হাজার কোটি টাকার উত্তরাধিকারী
বিয়ে করেছেন অনিরুদ্ধ ও কাব্য। ইনস্টাগ্রাম থেকে
ফটো কার্ড প্রিন্ট

ভারতীয় সংগীতজগতের জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর আর সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাব্য মারান এখন স্বামী-স্ত্রী। দীর্ঘদিনের গুঞ্জন আর নানা জল্পনার অবসান ঘটিয়ে ১১ নভেম্বর গ্রিসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তাঁরা। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে হয়েছে এই আয়োজন। বিয়ের ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিকে নিয়ে শুরু হয়েছে আলোচনা।

বিয়ের পর নিজেদের প্রথম ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন অনিরুদ্ধ। ছবির সঙ্গে ছোট্ট অথচ রোমান্টিক একটি ক্যাপশনও জুড়ে দেন তিনি, ‘আমার জীবনে একবারই আসা, আর সারা জীবনের জন্য। ১১.১১।’ ছবিতে অনিরুদ্ধর পরনে ছিল হাতির দাঁতের রঙের ওপর নকশা করা ঐতিহ্যবাহী পোশাক। কাব্য পরেছিলেন হালকা গোলাপি রঙের কারুকাজ করা লেহেঙ্গা। দুজনের হাত ধরা, মুখে হাসি। চারপাশে ছড়িয়ে পড়ছে ফুলের পাপড়ি।

পেছনে সাদা ও হলুদ ফুলের সাজে তৈরি করা হয়েছিল বিয়ের মঞ্চ।ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ১০ ও ১১ নভেম্বর—দুই দিন ধরে চলেছে বিয়ের আয়োজন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ঈদের সিনেমা জুটি সিয়াম–তুষি, শঙ্খর নতুন সিনেমায় থাকছে যেসব চমক ঈদের সিনেমা জুটি সিয়াম–তুষি, শঙ্খর নতুন সিনেমায় থাকছে যেসব চমক বিয়ের দশ বছর পেরোতেই স্বামীকে হারান ববিতা, কে ছিলেন তিনি বিয়ের দশ বছর পেরোতেই স্বামীকে হারান ববিতা, কে ছিলেন তিনি রসচিঠি রসচিঠি আট বছর বয়সে দোকানে কাজ করতেন মুনাওয়ার ফারুকি,এখন বড় তারকা আট বছর বয়সে দোকানে কাজ করতেন মুনাওয়ার ফারুকি,এখন বড় তারকা মিস ইউনিভার্সে বাংলাদেশের মাহি রুমমেট হিসেবে কাকে পেলেন মিস ইউনিভার্সে বাংলাদেশের মাহি রুমমেট হিসেবে কাকে পেলেন
advertisement

বিশ্ববাজারে ডলারের দাম বেড়ে ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ

বিশ্ববাজারে ডলারের দাম বেড়ে ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ
আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বেড়ে ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা তৈরি হওয়ায় মুদ্রাটির এমন দাম বেড়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মুফতি আমির হামজার বিচারের দাবিতে নারীদের বিক্ষোভ

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন নারীরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

খাদ্য মজুত ও বিতরণ বাড়ানোর পথ কী

খাদ্য মজুত ও বিতরণ বাড়ানোর পথ কী
একদিকে দারিদ্র্য বাড়ছে, অন্যদিকে খোলাবাজারে টিসিবি পণ্যের বিক্রি বন্ধ রয়েছে

প্রথম আলোয় সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনাম ‘চাল-গমের মজুত বেশি, তবে বিতরণ কমেছে’। বিষয়টি উদ্বেগজনক বললে ভুল হবে না। কেননা, আমাদের মতো স্বল্পোন্নত দেশে সরকারের খাদ্য মজুতের ব্যবস্থা জোরদার করতে হয় প্রধানত দুটি কারণে। একদিকে ভর্তুকি মূল্যে অথবা ক্ষেত্রবিশেষে বিনা মূল্যে সমাজের নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্য বিতরণ করতে হয়।

অন্যদিকে কৃষকের উৎপাদিত ফসলের মৌসুমে দাম পড়ে যাওয়া ঠেকাতে সরকারকে প্রণোদনা মূল্যে তা কিনে মজুত করতে হয়।সংবাদটিতে উল্লেখ করা হয়েছে, টিসিবির ট্রাক সেল বেশ কিছুদিন ধরে বন্ধ থাকায় প্রধানত খাদ্য বিতরণ কমেছে। ফলে মজুত বেড়েছে। সরকারি গুদামে মজুতের ধারণক্ষমতা যেহেতু সীমিত এবং রাতারাতি তা বাড়ানো সম্ভব নয়, তাই এবারের আমন মৌসুমে সংগ্রহের পরিমাণ গতবারের তুলনায় বেশ কম হবে।

বলার অপেক্ষা রাখে না, সংগ্রহের পাশাপাশি বিতরণব্যবস্থা সচল না থাকলে মজুত পরিস্থিতির ওপর চাপ পড়ে।খাদ্যশস্য মজুতের জন্য সাইলো, সিএসডি (কেন্দ্রীয় খাদ্যগুদাম) ও এলএসডি (স্থানীয় খাদ্য সরবরাহ গুদাম) নির্মাণে প্রয়োজন হয় নৌপথ, সড়ক ও মহাসড়ক এবং রেলপথের সঙ্গে সংযোগের সুবিধাযুক্ত জমি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন