advertisement

কর্ণফুলীর তীরে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনা অমান্য করে চলছে কাজ

কর্ণফুলীর তীরে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনা অমান্য করে চলছে কাজ
ফটো কার্ড প্রিন্ট
চট্টগ্রামের বোয়ালখালীতে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে অনুমোদন ছাড়াই নির্মাণাধীন ডিঅ্যান্ডসি নামের একটি ইটভাটাকে সম্প্রতি ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

দৃষ্টিহীন ছেলের আয়ে চলছে বৃদ্ধা মায়ের সংসার দৃষ্টিহীন ছেলের আয়ে চলছে বৃদ্ধা মায়ের সংসার যাত্রা শুরু করলো বাংলাদেশ ট্রাভেলার যাত্রা শুরু করলো বাংলাদেশ ট্রাভেলার বেরোবির কেন্দ্রীয় লাইব্রেরিতে চালু হলো ই-বুক-ই-জার্নাল বেরোবির কেন্দ্রীয় লাইব্রেরিতে চালু হলো ই-বুক-ই-জার্নাল ঘুমানোর আগে খাবার খেলে বাড়তে পারে লিভারের রোগের ঝুঁকি ঘুমানোর আগে খাবার খেলে বাড়তে পারে লিভারের রোগের ঝুঁকি কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
advertisement

নতুন আইফোনের বদলে হঠাৎ কেন আইফোন ৫সি নিয়ে আগ্রহ বাড়ছে জেন–জিদের

নতুন আইফোনের বদলে হঠাৎ কেন আইফোন ৫সি নিয়ে আগ্রহ বাড়ছে জেন–জিদের
আইফোন ৫সি

স্মার্টফোনের ক্যামেরা যত উন্নত হচ্ছে, ততই যেন পুরোনো দিনের ছবির প্রতি আগ্রহ বাড়ছে তরুণদের। বিশেষ করে জেনারেশন জেড বা জেন–জি প্রজন্মের অনেকে এখন আধুনিক স্মার্টফোনের বদলে ব্যবহার করতে চাইছেন পুরোনো মডেলের আইফোন। তাদের পছন্দের তালিকায় রয়েছে ২০১৩ সালে বাজারে আসা আইফোন ৫সি। ফোনটির ক্যামেরায় তোলা ছবির পুরোনো দিনের আবহ নতুন প্রজন্মকে আকৃষ্ট করছে।

প্রযুক্তিপণ্য কেনাবেচার ওয়েবসাইট কমপেয়ার অ্যান্ড রিসাইকেলের তথ্য অনুযায়ী, গত এক বছরে ‘বাই আইফোন ৫সি’ লিখে অনলাইনে অনুসন্ধানের হার বেড়েছে ৪০ হাজার ৫০০ শতাংশ। অর্থাৎ বাজারে আসার ১৩ বছর পরও ফোনটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। শুধু তা-ই নয়, ফোনটির ক্যামেরা সম্পর্কেও বাড়ছে মানুষের কৌতূহল।আইফোন ৫সির প্রতি এই আগ্রহের অন্যতম কারণ এর ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।

আধুনিক স্মার্টফোনের ক্যামেরায় তোলা ছবির মতো এতে নিখুঁত রং কিংবা সফটওয়্যারের মাধ্যমে অতিরিক্ত পরিশীলিত ছবি পাওয়া যায় না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জুলাই সনদ ও গণভোট নিয়ে কীভাবে জাতীয় ঐকমত্য হবে

জুলাই সনদ ও গণভোট নিয়ে কীভাবে জাতীয় ঐকমত্য হবে

জুলাই জাতীয় সনদ ও গণভোট রাষ্ট্রসংস্কারের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভিত্তি তৈরি করেছে; কিন্তু সনদে স্বাক্ষর বা গণভোটে সমর্থনই সাফল্যের নিশ্চয়তা নয়। সাফল্য নির্ভর করবে সংস্কার কতটা কার্যকর হয় এবং রাষ্ট্রক্ষমতা কতটা জবাবদিহির আওতায় আসে, তার ওপর।

লিখেছেন গোলাম রসুলবাংলাদেশের ইতিহাসে খুব কম রাজনৈতিক ঘটনা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মতো ব্যাপক রাষ্ট্রসংস্কারের প্রত্যাশা সৃষ্টি করেছে; কিন্তু দুই বছর পর সংস্কারের বিষয়বস্তুর চেয়ে কে এবং কোন প্রক্রিয়ায় তা বাস্তবায়ন করবে, সেই প্রশ্নই বড় রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে।

জুলাই জাতীয় সনদ, গণভোটের রায় ও নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পরও সংবিধান সংস্কার পরিষদ, নাকি সংসদীয় বিশেষ কমিটি—এ নিয়ে মতবিরোধ কাটেনি।জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটি গঠনের সময় ১৭টি আসনের মধ্যে বিরোধী দলের জন্য ৫টি রাখা হলেও তারা সদস্যদের নাম দেয়নি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নীল নয়, গাইও নয়, তবু কেন নাম নীলগাই

নীল নয়, গাইও নয়, তবু কেন নাম নীলগাই
নীলগাই

দেহটা দেখতে অনেকটা গরুর মতোই, তবে চেহারার দিকে তাকালে মনে হবে ঘোড়া! মাথায় আবার ছোট হরিণের মতো ছোট ছোট শিং! তাহলে নাম কী এই অদ্ভুত প্রাণীর?হুম, বলছি বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া এক বিচিত্র স্তন্যপায়ী প্রাণী নীলগাইয়ের কথা। একসময় বাংলাদেশ ছিল নীলগাইয়ের বিচরণভূমি। বাংলাদেশের উত্তরাঞ্চলের বনাঞ্চল, খোলা ঘাসভূমি ও তৃণভূমি, বিশেষ করে ১৯৪০ সালের দিকে তেঁতুলিয়া অঞ্চলে নীলগাই পাওয়া যেত বলে জানা যায়।

তবে ধারণা করা হয় যে দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, এমনকি গাজীপুরের শালবন বিহারও এদের বিচরণক্ষেত্র ছিল।নীলগাই সাধারণত শান্ত স্বভাবের প্রাণী এবং এরা দলবদ্ধভাবে থাকতেই বেশি পছন্দ করে। পুরুষ নীলগাইয়ের দেহের বর্ণ গাঢ় ধূসর। অনেক সময় এই ধূসরের গায়ে নীলচে আভা দেখা যায়। এ কারণেই এদের নীলগাই হিসেবে নামকরণ করা হয়েছে। তবে গাই লেখা হলেও এরা গরু বা গাভী নয়। স্ত্রী নীলগাই ও শাবকের দেহের বর্ণ লালচে বাদামি।

প্রজননের সময় ছাড়া বছরের অন্যান্য সময় পুরুষ ও স্ত্রী নীলগাইকে পৃথকভাবে বিচরণ করতে দেখা যায়।খাদ্যাভ্যাস নিয়ে বলতে গেলে নীলগাই সাধারণত ঘাস, লতাপাতা, শুকনো খড় ইত্যাদি খেয়ে জীবনধারণ করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন