advertisement

কর্মস্থলে যেতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন ব্যাংক কর্মকর্তা, পিকআপের চাপায় নিহত

কর্মস্থলে যেতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন ব্যাংক কর্মকর্তা, পিকআপের চাপায় নিহত
বগুড়ার শেরপুরে মহাসড়কে দুর্ঘটনাকবলিত মাছবাহী পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আজ বৃহস্পতিবার সকালে শেরপুর পৌর শহরের করতোয়া বাসস্ট্যান্ড এলাকায়
ফটো কার্ড প্রিন্ট

বগুড়ার শেরপুর উপজেলায় কর্মস্থলে যাওয়ার পথে মাছবাহী পিকআপের চাপায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে ঢাকা–বগুড়া মহাসড়কে শেরপুর পৌর শহরের করতোয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপের চালকসহ দুজন আহত হয়েছেন।নিহত ব্যক্তির নাম রেজাউল করিম (৪০)।

তিনি উপজেলার বাগড়া চকপোতা গ্রামের বাসিন্দা এবং দুপচাঁচিয়া উপজেলায় অগ্রণী ব্যাংকের একটি শাখায় কর্মরত ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে কর্মস্থলে যাওয়ার জন্য করতোয়া বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে বাসের অপেক্ষায় ছিলেন রেজাউল করিম। তিনি তখন মহাসড়কের বগুড়ামুখী লেনের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একই দিক থেকে দ্রুতগতিতে আসা মাছবাহী একটি পিকআপ তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পরে পিকআপটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি গাড়িকে ধাক্কা দেন।স্থানীয় দুই ব্যক্তির ভাষ্য, দুর্ঘটনায় পিকআপের চালকসহ আহত দুজনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

তথ্য কমিশন থাকবে নিরপেক্ষ, প্রতিশ্রুতি নতুন প্রধান তথ্য কমিশনারের তথ্য কমিশন থাকবে নিরপেক্ষ, প্রতিশ্রুতি নতুন প্রধান তথ্য কমিশনারের ৫৫ বছরেও উন্নয়নের মূলধারায় আসেনি সুবিধাবঞ্চিত মানুষ: দেবপ্রিয় ভট্টাচার্য ৫৫ বছরেও উন্নয়নের মূলধারায় আসেনি সুবিধাবঞ্চিত মানুষ: দেবপ্রিয় ভট্টাচার্য কপ৩১ সম্মেলনে জলবায়ু সংকট মোকাবিলায় ৫ দফা প্রস্তাব তারেক রহমানের কপ৩১ সম্মেলনে জলবায়ু সংকট মোকাবিলায় ৫ দফা প্রস্তাব তারেক রহমানের শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে নেওয়া হলো সংগীতশিল্পী সাহেদকে শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে নেওয়া হলো সংগীতশিল্পী সাহেদকে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘর থেকে ছড়াচ্ছিল দুর্গন্ধ, মাটি খুঁড়তেই যুবকের মরদেহ শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘর থেকে ছড়াচ্ছিল দুর্গন্ধ, মাটি খুঁড়তেই যুবকের মরদেহ
advertisement

গুরুতর রক্তক্ষরণ, লাইফ সাপোর্টে ‘রোকযানা’খ্যাত শেখ সাহেদ

গুরুতর রক্তক্ষরণ, লাইফ সাপোর্টে ‘রোকযানা’খ্যাত শেখ সাহেদ
‘রোকযানা’ গানের মাধ্যমে পরিচিতি পাওয়া সংগীতশিল্পী শেখ সাহেদ আলীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। গুরুতর রক্তক্ষরণসহ একাধিক শারীরিক.....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মগবাজারে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মগবাজারে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজারের আম বাগান এলাকার একটি বাসা থেকে রিফাত আব্দুল্লাহ (১৮) নামের এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রিফাত রাজধানীর ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের (ডিপিআই) ডিপ্লোমা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মমতা ব্যানার্জীর ভাতিজার বাড়ির সামনে উচ্ছেদ অভিযান

মমতা ব্যানার্জীর ভাতিজার বাড়ির সামনে উচ্ছেদ অভিযান
পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার কালিঘাটে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের পটুয়াপাড়ায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভাতিজা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন