এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও বাংলাদেশের সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, স্বাধীনতার ৫৫ বছরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হলেও সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রত্যাশিত পরিবর্তন আসেনি। অর্থনৈতিক উন্নয়নের সুফল সমাজের পিছিয়ে পড়া মানুষের কাছে সমানভাবে পৌঁছায়নি।
ফলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তার মতো মৌলিক অধিকার থেকে এখনো বঞ্চিত রয়েছেন বড় একটি জনগোষ্ঠী।আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে দেবপ্রিয় ভট্টাচার্য এ কথা বলেন।
এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশে এখনো প্রায় সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করেন।
সূত্র: প্রথম আলো

তথ্য কমিশন থাকবে নিরপেক্ষ, প্রতিশ্রুতি নতুন প্রধান তথ্য কমিশনারের
কপ৩১ সম্মেলনে জলবায়ু সংকট মোকাবিলায় ৫ দফা প্রস্তাব তারেক রহমানের
শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে নেওয়া হলো সংগীতশিল্পী সাহেদকে
শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘর থেকে ছড়াচ্ছিল দুর্গন্ধ, মাটি খুঁড়তেই যুবকের মরদেহ
গাইবান্ধার চরাঞ্চলে বরাদ্দ বাড়াতে হবে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন