নোয়াখালীর চাটখিল উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘরে যুবকের মাটিচাপা দেওয়া মরদেহের সন্ধান পেয়েছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে উপজেলার শানুখালী এলাকায় এ ঘটনা ঘটে।ওই যুবকের নাম মো. রাসেল (২৭)। তিনি উপজেলার একই ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
নিহত রাসেলের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।পুলিশের ধারণা, শ্বশুরবাড়ির লোকজনই তাঁকে হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যেই পরিত্যক্ত ঘরে মাটিচাপা দিয়ে পালিয়ে গেছেন।পুলিশ জানায়, গত শুক্রবার রাসেল তাঁর শ্বশুরবাড়িতে যাওয়ার কথা বলে নিজের বাড়ি থেকে বের হন। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ ঘটনার পরদিন গত শনিবার রাতে তাঁর বাবা সিরাজুল ইসলাম চাটখিল থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন।সিরাজুল ইসলামের এ জিডির সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ।
সূত্র: প্রথম আলো

তথ্য কমিশন থাকবে নিরপেক্ষ, প্রতিশ্রুতি নতুন প্রধান তথ্য কমিশনারের
৫৫ বছরেও উন্নয়নের মূলধারায় আসেনি সুবিধাবঞ্চিত মানুষ: দেবপ্রিয় ভট্টাচার্য
কপ৩১ সম্মেলনে জলবায়ু সংকট মোকাবিলায় ৫ দফা প্রস্তাব তারেক রহমানের
শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে নেওয়া হলো সংগীতশিল্পী সাহেদকে
গাইবান্ধার চরাঞ্চলে বরাদ্দ বাড়াতে হবে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন