advertisement

‘মনে মনে তাকেই বিয়ে করতে চেয়েছিলাম’, অপু–বুবলী নন, কাকে বলেছিলেন শাকিব

‘মনে মনে তাকেই বিয়ে করতে চেয়েছিলাম’, অপু–বুবলী নন, কাকে বলেছিলেন শাকিব
নতুন লুকে সাড়া ফেলেছেন শাকিব খান
ফটো কার্ড প্রিন্ট

ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন শাকিব খান। একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে দীর্ঘদিন ধরে নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি। পর্দায় অসংখ্য প্রেমের গল্পে অভিনয় করেছেন। কখনো প্রেমের জন্য লড়েছেন, কখনো হারিয়েছেন ভালোবাসার মানুষকে। বাস্তব জীবনেও তাঁর এমন এক প্রেমের গল্প আছে, যার পরিণতি হয়নি। অথচ সেই মানুষটিকে একসময় বিয়ে করে সংসার পাতার স্বপ্ন দেখেছিলেন শাকিব।

সম্পর্ক ভেঙে যাওয়ার অনেক বছর পরও সেই ভালোবাসার স্মৃতি তাঁর মনে রয়ে গেছে। কে ছিলেন শাকিবের সেই প্রেমিকা? কেনই–বা শেষ পর্যন্ত তাঁদের বিয়ে হয়নি?চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে সম্পর্কের কারণে শাকিব খানের ব্যক্তিজীবন বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। তবে এই দুই তারকার বাইরেও তাঁর জীবনে ছিলেন আরেকজন। চলচ্চিত্রজগতের কেউ নন, ঢাকার একটি প্রতিষ্ঠিত পরিবারের মেয়ে।

একসময় তাঁকেই জীবনসঙ্গী করার স্বপ্ন দেখেছিলেন শাকিব।নতুন লুকে সাড়া ফেলেছেন শাকিব খানবেশ কিছুদিন আগে চ্যানেল আইয়ের ‘চাঁদ তারার গুঞ্জরন’ অনুষ্ঠানে চিত্রনায়িকা পূর্ণিমার মুখোমুখি হয়ে সেই সম্পর্কের কথা জানিয়েছিলেন শাকিব খান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মশার গুনগুনানির চেয়ে বড় মিউজিক আর কী আছে, ওটা হলো ন্যাচারাল অটোটিউন!
—ফেরদৌস ওয়াহিদ মশার গুনগুনানির চেয়ে বড় মিউজিক আর কী আছে, ওটা হলো ন্যাচারাল অটোটিউন! —ফেরদৌস ওয়াহ... ‘টাকার প্রশ্ন নয়, আমি প্রথম সিনেমা শেষ করতে চাই’ ‘টাকার প্রশ্ন নয়, আমি প্রথম সিনেমা শেষ করতে চাই’ আবু বকরের সঙ্গে পর্দার প্রেম, বাস্তবে কেমন দুর-ই-ফিশানের জীবন আবু বকরের সঙ্গে পর্দার প্রেম, বাস্তবে কেমন দুর-ই-ফিশানের জীবন আবু বকরের সঙ্গে পর্দার প্রেম, বাস্তবে কেমন দুর-ই-ফিশানের জীবন আবু বকরের সঙ্গে পর্দার প্রেম, বাস্তবে কেমন দুর-ই-ফিশানের জীবন মিষ্টি আলু দিয়ে ডিমের চপ, রেসিপি দেখুন এখানে মিষ্টি আলু দিয়ে ডিমের চপ, রেসিপি দেখুন এখানে
advertisement

চলনবিলে পাখির কলরব

চলনবিলে পাখির কলরব
চলনবিলে পাখিদের অবাধ বিচরণ। নাটোরের সিংড়ার সাতপুকুরিয়ায়

অল্পস্বল্প পানিতে পা ডুবিয়ে ঋষি বক যেন ধ্যানে মগ্ন আছে। দারকিনা, পুঁটি, বাতাসি ভুল করে নাগালে এলেই তার ধ্যান ভেঙে যায়। খপ করে মুখে পুরে ফেলে কোনো একটি মাছ। প্রমাণ হয়ে যায়, সবই ছিল তার ছলাকলা। মুহূর্তেই পাখা মেলে শিকারের সন্ধানে উড়ে যায় অন্য কোনো স্থানে।

মনোমুগ্ধকর এই দৃশ্য এখন হরহামেশাই চোখে পড়ছে চলনবিলে।বর্ষার পানি নেমে যাওয়ার শেষ মুহূর্তে খাবারের জন্য চলনবিলে সমবেত হয়েছে হাজার হাজার সাদা বক, গাংচিল, বালিহাঁস, পানকৌড়ি, শামুকখৈল ও ডাহুক। কাকডাকা ভোর থেকেই বিলের রুপালি মাছ শিকার করতে অতিথি পাখিদের কোলাহল, কলরব, গুঞ্জনে চলনবিল হয়ে উঠেছে মিলনমেলা।নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলাজুড়ে বিস্তৃত এই চলনবিল।

বিশেষ করে নাটোরের সিংড়া ও গুরুদাসপুর উপজেলার একটা বড় অংশজুড়ে এর অবস্থান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

স্ত্রী–সন্তানের নামে ফ্ল্যাট–প্লট কিনলে আয়কর রিটার্নে দেখাবেন কীভাবে

স্ত্রী–সন্তানের নামে ফ্ল্যাট–প্লট কিনলে আয়কর রিটার্নে দেখাবেন কীভাবে
আয়কর রিটার্ন

নিজের টাকায় স্ত্রী, সন্তান কিংবা মা-বাবার নামে জমি, ফ্ল্যাট বা বাড়ি কিনলে তা বেআইনি নয়। তবে অর্থের উৎস, উপহার বা ঋণের প্রমাণ এবং সম্পদের মালিকানা নিয়ে অসংগতি থাকলে আয়কর কর্তৃপক্ষের প্রশ্নের মুখে পড়তে পারেন।পরিবারের সদস্যদের নামে সম্পদ কেনা বাংলাদেশে নতুন কিছু নয়। অনেকে ভবিষ্যৎ নিরাপত্তা, উত্তরাধিকার কিংবা পারিবারিক সম্পদ ব্যবস্থাপনার জন্য স্ত্রী, সন্তান বা মা-বাবার নামে জমি ও ফ্ল্যাট কেনেন।

আবার কেউ নিজের অর্থে সম্পত্তি কিনে দলিল করেন পরিবারের অন্য সদস্যের নামে।কিন্তু এ ধরনের লেনদেনে কয়েকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। সম্পত্তি কেনার টাকা কোথা থেকে এসেছে? যাঁর নামে সম্পত্তি কেনা হয়েছে, তিনি কি ওই সম্পদের প্রকৃত মালিক? অর্থটি কি উপহার, ঋণ, নাকি অন্য কোনো আর্থিক ব্যবস্থার মাধ্যমে দেওয়া হয়েছে?

এসব প্রশ্নের সন্তোষজনক ব্যাখ্যা ও প্রমাণ না থাকলে আয়কর রিটার্নে সম্পদের হিসাব এবং কর নির্ধারণের সময় জটিলতা তৈরি হতে পারে।আয়কর আইন কী বলে আয়কর আইন ২০২৩-এর ৬৬ ধারায় দান, অনুদান বা উপহারকে সাধারণভাবে ‘অন্যান্য উৎস হতে আয়’ হিসেবে বিবেচনা করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন