advertisement

রোনালদোবিহীন পর্তুগাল দেখল ইতিহাসের সবচেয়ে বড় হার

রোনালদোবিহীন পর্তুগাল দেখল ইতিহাসের সবচেয়ে বড় হার
ডেনমার্কের কাছে বড় ব্যবধানে হেরেছে পর্তুগাল
ফটো কার্ড প্রিন্ট

পর্তুগালের সর্বশেষ তিন ম্যাচেও দলে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। একটিতে কোচের সিদ্ধান্তে, দুটিতে কােচের ওপর ক্ষোভে তিনি নিজে দল ছেড়ে চলে যাওয়ায়। যার জেরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরই নিয়ে ফেলেছেন কিছুদিন আগে।রোনালদোর আনুষ্ঠানিক অবসরের পর পর্তুগাল প্রথম খেলতে নামল গতকাল রাতে। আর এই ম্যাচেই বড় ধাক্কা খেয়েছে রোনালদোবিহীন দলটি। উয়েফা নেশনস লিগে ঘরের মাঠে ডেনমার্কের কাছে ৪-১ গোলে হেরেছে পর্তুগাল।

দেশটির ১০৫ বছরের প্রতিযোগিতামূলক ফুটবল ইতিহাসে এটিই নিজেদের মাঠে সবচেয়ে বড় হার।পর্তুগালের উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। তাই ব্রাগার মাঠে ডেনমার্কের বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা ছিল অনেকটা উদ্‌যাপনের উপলক্ষ। সেই উদ্‌যাপনের বড় অংশজুড়ে ছিলেন রোনালদোই।

চলতি মাসের শুরুতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া এই মহাতারকাকে সম্মান জানাতে ম্যাচের আগে তাঁর ৭ নম্বর জার্সি পরে মাঠে নামেন পর্তুগালের খেলোয়াড়েরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ওয়াকারের বাউন্সারে টেন্ডুলকারের রক্তাক্ত নাক এবং ক্রিকেটের বড় এক আক্ষেপ ওয়াকারের বাউন্সারে টেন্ডুলকারের রক্তাক্ত নাক এবং ক্রিকেটের বড় এক আক্ষেপ আজ টিভিতে যা দেখবেন (১৫ নভেম্বর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (১৫ নভেম্বর ২০২৬) ১ গোলে হেরে সাফ ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের ১ গোলে হেরে সাফ ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের ‘চাপ সামলাতে পারেনি বাংলাদেশ’ ‘চাপ সামলাতে পারেনি বাংলাদেশ’ সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশা...
advertisement

চলনবিলে পাখির কলরব

চলনবিলে পাখির কলরব
চলনবিলে পাখিদের অবাধ বিচরণ। নাটোরের সিংড়ার সাতপুকুরিয়ায়

অল্পস্বল্প পানিতে পা ডুবিয়ে ঋষি বক যেন ধ্যানে মগ্ন আছে। দারকিনা, পুঁটি, বাতাসি ভুল করে নাগালে এলেই তার ধ্যান ভেঙে যায়। খপ করে মুখে পুরে ফেলে কোনো একটি মাছ। প্রমাণ হয়ে যায়, সবই ছিল তার ছলাকলা। মুহূর্তেই পাখা মেলে শিকারের সন্ধানে উড়ে যায় অন্য কোনো স্থানে।

মনোমুগ্ধকর এই দৃশ্য এখন হরহামেশাই চোখে পড়ছে চলনবিলে।বর্ষার পানি নেমে যাওয়ার শেষ মুহূর্তে খাবারের জন্য চলনবিলে সমবেত হয়েছে হাজার হাজার সাদা বক, গাংচিল, বালিহাঁস, পানকৌড়ি, শামুকখৈল ও ডাহুক। কাকডাকা ভোর থেকেই বিলের রুপালি মাছ শিকার করতে অতিথি পাখিদের কোলাহল, কলরব, গুঞ্জনে চলনবিল হয়ে উঠেছে মিলনমেলা।নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলাজুড়ে বিস্তৃত এই চলনবিল।

বিশেষ করে নাটোরের সিংড়া ও গুরুদাসপুর উপজেলার একটা বড় অংশজুড়ে এর অবস্থান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

স্ত্রী–সন্তানের নামে ফ্ল্যাট–প্লট কিনলে আয়কর রিটার্নে দেখাবেন কীভাবে

স্ত্রী–সন্তানের নামে ফ্ল্যাট–প্লট কিনলে আয়কর রিটার্নে দেখাবেন কীভাবে
আয়কর রিটার্ন

নিজের টাকায় স্ত্রী, সন্তান কিংবা মা-বাবার নামে জমি, ফ্ল্যাট বা বাড়ি কিনলে তা বেআইনি নয়। তবে অর্থের উৎস, উপহার বা ঋণের প্রমাণ এবং সম্পদের মালিকানা নিয়ে অসংগতি থাকলে আয়কর কর্তৃপক্ষের প্রশ্নের মুখে পড়তে পারেন।পরিবারের সদস্যদের নামে সম্পদ কেনা বাংলাদেশে নতুন কিছু নয়। অনেকে ভবিষ্যৎ নিরাপত্তা, উত্তরাধিকার কিংবা পারিবারিক সম্পদ ব্যবস্থাপনার জন্য স্ত্রী, সন্তান বা মা-বাবার নামে জমি ও ফ্ল্যাট কেনেন।

আবার কেউ নিজের অর্থে সম্পত্তি কিনে দলিল করেন পরিবারের অন্য সদস্যের নামে।কিন্তু এ ধরনের লেনদেনে কয়েকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। সম্পত্তি কেনার টাকা কোথা থেকে এসেছে? যাঁর নামে সম্পত্তি কেনা হয়েছে, তিনি কি ওই সম্পদের প্রকৃত মালিক? অর্থটি কি উপহার, ঋণ, নাকি অন্য কোনো আর্থিক ব্যবস্থার মাধ্যমে দেওয়া হয়েছে?

এসব প্রশ্নের সন্তোষজনক ব্যাখ্যা ও প্রমাণ না থাকলে আয়কর রিটার্নে সম্পদের হিসাব এবং কর নির্ধারণের সময় জটিলতা তৈরি হতে পারে।আয়কর আইন কী বলে আয়কর আইন ২০২৩-এর ৬৬ ধারায় দান, অনুদান বা উপহারকে সাধারণভাবে ‘অন্যান্য উৎস হতে আয়’ হিসেবে বিবেচনা করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন