advertisement

সংসদে আমির হামজার প্রশ্নের সময় সরকারি দলের সদস্যদের টিপ্পনী

সংসদে আমির হামজার প্রশ্নের সময় সরকারি দলের সদস্যদের টিপ্পনী
জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজা। ১৫ নভেম্বর
ফটো কার্ড প্রিন্ট

জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজা প্রশ্ন করার সময় সরকারি দলের কয়েকজন সংসদ সদস্য টিপন্নী কেটেছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতের আরেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। আজ রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে একটি তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপন করেন আমির হামজা। তাঁর নাম ঘোষণা করার পর সরকারি দলের অনেক সংসদ সদস্যকে মন্তব্য এবং হইচই করতে দেখা যায়।

পরে আমির হামজা তাঁর প্রশ্নটি উত্থাপন করেন।পরে বিষয়টি নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। স্পিকারকে সব সংসদ সদস্যের অভিভাবক উল্লেখ করে তিনি বলেন, প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য আমির হামজা প্রশ্ন করার সময় কয়েকজন সংসদ সদস্য যেভাবে তাঁর সম্পর্কে মন্তব্য করেছেন এবং শব্দ করেছেন, তা একজন সংসদ সদস্যের বিশেষ অধিকার ক্ষুণ্নের শামিল।

তিনি এ বিষয়ে স্পিকারের রুলিং চান।পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, ‘সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কোনো আচরণ অনুগ্রহ করে করবেন না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

চট্টগ্রাম বিভাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১০৪৫ চট্টগ্রাম বিভাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১০৪৫ অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বক্তব্যে মুজিব প্রসঙ্গ অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বক্তব্যে মুজিব প্রসঙ্গ তার ‘চুরি করতে গিয়ে’ বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কিশোরের তার ‘চুরি করতে গিয়ে’ বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কিশোরের সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৫ নভেম্বর ২০২৬ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৫ নভেম্বর ২০২৬ কৃষকদের সঙ্গে ধান কাটলেন ডিসি কৃষকদের সঙ্গে ধান কাটলেন ডিসি
advertisement

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম, বিএনপি নেতার বাসায় আগুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম, বিএনপি নেতার বাসায় আগুন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির এক নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় টুঙ্গিপাড়া সরকারি কলেজ রোড এলাকায়

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

আজ রোববার বিকেলে টুঙ্গিপাড়া সরকারি কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।এদিকে আজ সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।এসআই মোসলেম আলীপুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেলে টুঙ্গিপাড়া সরকারি কলেজ রোড এলাকায় দায়িত্ব পালন করছিলেন এসআই মোসলেম আলী। এ সময় দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে তাঁকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।পুলিশ জানায়, ১০ নভেম্বর গোপালগঞ্জে দিনভর সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হরমুজে মাইনের আঘাতে ডুবেছে সুপারট্যাংকার, ছিল ২০ লাখ ব্যারেল তেল: ইরান

হরমুজে মাইনের আঘাতে ডুবেছে সুপারট্যাংকার, ছিল ২০ লাখ ব্যারেল তেল: ইরান
আইআরজিসির প্রকাশিত ভিডিও থেকে নেওয়া এই স্থিরচিত্রে হরমুজ প্রণালির দক্ষিণে মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত একটি জাহাজ দেখা যাচ্ছে। ১৩ নভেম্বর ২০২৬

হরমুজ প্রণালিতে ২০ লাখের বেশি ব্যারেল (প্রায় ৩১ কোটি ৮০ লাখ লিটার) অপরিশোধিত তেলবোঝাই একটি সুপারট্যাংকার ডুবে গেছে বলে দাবি করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ভাষ্যমতে, হরমুজে মাইনের আঘাতে আগুন ধরার পর জাহাজটি ডুবে যায়। আজ রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি এ কথা জানায়। তারা বলেছে, হরমুজ প্রাণলির দক্ষিণে ‘অননুমোদিত’ পথে চলার সময় দুটি তেলবাহী জাহাজে মাইন আঘাত হানে।

মাইন বিস্ফোরণের পর দুটিতেই আগুন ধরে। এর একটি সুপারট্যাংকার। তবে এসব ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি। জাহাজ দুটির নাম বা সেগুলো কোন দেশের, তা–ও জানায়নি আইআরজিসি।ছয় দিনে ১১ তেলবাহী জাহাজ আক্রান্তহরমুজ প্রণালিতে গত কয়েক দিনে একাধিক জাহাজে বিস্ফোরণ ও আগুন লাগার কথা জানিয়েছে ইরান। গত মঙ্গলবার (১০ নভেম্বর) এএফপির প্রতিবেদনে দুটি তেলবাহী জাহাজে আগুন ধরে যাওয়ার কথা জানানো হয়।

দুটিই বিস্ফোরণের পর জ্বলছিল বলে জানিয়েছিল আইআরজিসি।দুই দিন পর বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার দুটি ও বৃহস্পতিবার আরও দুটি তেলবাহী জাহাজে মাইন বিস্ফোরণের কথা জানায় ইরান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এলডিসি পেছাল, অর্থনীতির সংকট কাটবে কীভাবে?

এলডিসি পেছাল, অর্থনীতির সংকট কাটবে কীভাবে?

আলোচক:ড. দেবপ্রিয় ভট্টাচার্য অর্থনীতিবিদসঞ্চালক:শওকত হোসেন

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন