চিকিৎসা নিতে গিয়ে প্রতিদিন মানুষকে ছোট ছোট দুর্নীতির মুখে পড়তে হচ্ছে। চিকিৎসা এখন দর–কষাকষির বিষয়ে পরিণত হয়েছে। স্বাস্থ্য খাতের দুর্নীতি শুধু ব্যক্তির অসদাচরণ নয়; বরং তা দুর্বল শাসনের লক্ষণ।বাংলাদেশ হেলথ ওয়াচের দ্বিবার্ষিক প্রতিবেদনে (২০২৫–২৬) এ কথা জানানো হয়েছে।
গতকাল রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে ‘দুর্নীতির মোকাবিলা: বাংলাদেশের স্বাস্থ্য খাতে সুশাসন জোরদারকরণ’ শীর্ষক এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, রোগনির্ণয় কেন্দ্রগুলো একশ্রেণির চিকিৎসককে পরীক্ষা ফির ২০ থেকে ৫০ শতাংশ কমিশন দিচ্ছে। এসব নিয়ে প্রতিযোগিতা আছে।১৯১ পৃষ্ঠার প্রতিবেদনটি লিখেছে জনস্বাস্থ্যবিদ, গবেষক ও সাংবাদিকদের ২৯ জনের একটি দল। প্রতিবেদনে অধ্যায় ১১টি।
প্রথম অধ্যায় স্বাস্থ্য খাতের দুর্নীতির ধারণাবিষয়ক এবং ১১তম অধ্যায়ে দুর্নীতি প্রতিরোধে কিছু সুপারিশ করা হয়েছে।
সূত্র: প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি, আবেদনে অনুসরণ করতে হবে যে ৫টি ধাপ
নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় নম্বর বণ্টন কেমন হতে পারে
কৃষিবিদ হওয়ার আগে কৃষককে বোঝা
সঞ্চয়পত্র ও ব্যাংক হিসাবের নমিনি মানেই পুরো টাকার মালিক নন, উত্তরাধিকারেরা কী করবেন
সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন