advertisement

আর্থিক অন্তর্ভুক্তিতে ৬৫ শতাংশ মানুষ, সবচেয়ে পিছিয়ে সিলেট, এগিয়ে ঢাকা

আর্থিক অন্তর্ভুক্তিতে ৬৫ শতাংশ মানুষ, সবচেয়ে পিছিয়ে সিলেট, এগিয়ে ঢাকা
‘বাংলাদেশ ন্যাশনাল ফিন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভে ২০২৫’ শীর্ষক এ জরিপ পরিচালনা করে বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড)। আজ বুধবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে জরিপের ফলাফল ও নীতিগত সুপারিশ তুলে ধরেন সংস্থাটির চেয়ারম্যান আবদুর রাজ্জাক। বাংলাদেশ ব্যাংক ও র্যাপিড যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে
ফটো কার্ড প্রিন্ট

দেশের প্রায় ৬৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ এখন আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় এসেছেন। তাঁদের অন্তত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল আর্থিক সেবা (এমএফএস), ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান, বিমা কিংবা পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের কোনো না কোনোটিতে অন্তত একটি হিসাব রয়েছে। তবে এখনো দেশের ৩৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ এসব আর্থিক সেবার বাইরে।এই ৬৫ শতাংশ মানুষের মধ্যে ব্যাংক হিসাব আছে অন্তত ২৮ দশমিক ৮ শতাংশ মানুষের।

এমএফএস হিসাবধারী মানুষ ৪৪ দশমিক ৭ শতাংশ। তবে অনেকের ব্যাংক ও এমএফএস দুই ধরনের হিসাবই রয়েছে। ২০২৫ সালের ২৬ জানুয়ারি থেকে ২৪ মার্চ পর্যন্ত সময়ে পরিচালিত এ জরিপে দেশের প্রায় ৭ হাজার খানা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।‘বাংলাদেশ ন্যাশনাল ফিন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভে ২০২৫’ শীর্ষক এ জরিপ পরিচালনা করে বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড)।

আজ বুধবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে জরিপের ফলাফল ও নীতিগত সুপারিশ তুলে ধরেন সংস্থাটির চেয়ারম্যান আবদুর রাজ্জাক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

চট্টগ্রাম ইপিজেডে বন্ধ কারখানায় নতুন বিনিয়োগ, কর্মসংস্থান হবে ২ হাজার মানুষের চট্টগ্রাম ইপিজেডে বন্ধ কারখানায় নতুন বিনিয়োগ, কর্মসংস্থান হবে ২ হাজার মানুষের বাংলাদেশ থেকে পণ্য নিতে আগ্রহী ঘানা, ওষুধ–পোশাকসহ ছয় পণ্যে সম্ভাবনা বেশি বাংলাদেশ থেকে পণ্য নিতে আগ্রহী ঘানা, ওষুধ–পোশাকসহ ছয় পণ্যে সম্ভাবনা বেশি পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সংগঠনের চিঠি পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সংগঠনের চিঠি অর্থনীতিতে এখন নিম্নচাপ চলছে: দেবপ্রিয় ভট্টাচার্য অর্থনীতিতে এখন নিম্নচাপ চলছে: দেবপ্রিয় ভট্টাচার্য জেনসেন হুয়াংকে ফেরাবে না এনভিডিয়া, তৃতীয় প্রান্তিকে আয় দ্বিগুণ জেনসেন হুয়াংকে ফেরাবে না এনভিডিয়া, তৃতীয় প্রান্তিকে আয় দ্বিগুণ
advertisement

আশির দশকের কনে সাজে মেহজাবীন, দেখুন ৭টি ছবি

আশির দশকের কনে সাজে মেহজাবীন, দেখুন ৭টি ছবি
আশির দশকের কনে সাজে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে সাজানোর ধারণাটি ছিল লুসেরো বাই ইসরাতের স্বত্বাধিকারী ইসরাতুল শোভার

আশির দশকের কনে সাজে সেজেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। লাল বেনারসি, হালকা মেকআপ আর লাল টিপে স্নিগ্ধ কনে সাজের ছবিগুলো চলুন দেখে নিইআশির দশকের কনে সাজে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে সাজানোর ধারণাটি ছিল লুসেরো বাই ইসরাতের স্বত্বাধিকারী ইসরাতুল শোভারআশির দশকে ছিল না ভারী মেকআপের চল।

তাই হালকা বেজ মেকআপ আর চোখে কাজল, ঘন মাসকারায় পরিপূর্ণ মেহজাবীনের সাজএই ব্রাইডাল লুকে মেহজাবীনের ব্লাউজটি বেশি নজর কেড়েছে, যার নকশা ইসরাত নিজেই করেছেনযেহেতু এখনকার তরুণীরা ব্লাউজ নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন, তাই বিয়ের দিন ট্র্যাডিশনাল লুকে এমন ব্লাউজ বেছে নিতে পারেনটেনে বাঁধা চুলে মেহজাবীন পরেছেন পিতলের গয়নাকনটেন্ট নির্মাতা সুরভী ভ্রমণে যেভাবে থাকেন স্টাইলিশ ফটোশুটটি হয়েছে সৌন্দর্যচর্চা প্রতিষ্ঠান লুসেরো বাই ইসরাতের আয়োজনে ছবিগুলোর একটি ভিডিও ফেসবুকে শেয়ার করে মেহজাবীন লিখেছেন ‘পুতুল বউ’মিস ইউনিভার্সে দর্শকের ভোটের পাশাপাশি র‌্যাম্পেও চমক দেখালেন মাহি

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নড়াইলে বিএনপির শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, নিহত ২

নড়াইলে বিএনপির শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, নিহত ২
নিহত সোহেল রানা ও শাহিনুর ইসলাম

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা–কর্মীদের হামলায় দুজন নিহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে।নিহত দুজন হলেন কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা (৪৫) ও পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম (৪০)।ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কালিয়ার থানামোটরশোভাযাত্রার পিছনে আতর্কিত হামলা করা হয়। এ সময় দলছুট দুইজনকে পেয়ে তারা (হামলাকারীরা) মাত্রাতিরিক্ত মারধর করে।

পরে তারা দুজন মারা যায়।মিছিলে থাকা বিএনপি নেতা-কর্মী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে কালিয়া পৌর এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি প্রতিবাদী মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দীপু মনি, রেজাউল করিম, শামীম ওসমান ও হাবিবে মিল্লাতের পরিত্যক্ত বাড়িতে আগুন

দীপু মনি, রেজাউল করিম, শামীম ওসমান ও হাবিবে মিল্লাতের পরিত্যক্ত বাড়িতে আগুন
রাতে চাঁদপুর শহরের নতুন বাজার কদমতলা মার্কেটের তৃতীয় তলায় দীপু মনির পরিত্যক্ত বাসায় আগুন দেয় দুর্বৃত্তরা

চাঁদপুরে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির পরিত্যক্ত বাসায় আজ বুধবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এদিকে পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন এবং নারায়ণগঞ্জে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।এ ছাড়া আজ বিকেলে সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় ও সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।চাঁদপুরচাঁদপুর সদর মডেল থানা–পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত নয়টার দিকে চাঁদপুর শহরের নতুন বাজার কদমতলা মার্কেটের তৃতীয় তলায় দীপু মনির পরিত্যক্ত বাসায় কে বা কারা আগুন লাগিয়ে দেয়।

এর ফলে ওই ভবনের ওপরের ও নিচে বসবাসকারী লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন