মূল সূত্র: বিস্তারিত পড়ুন
কীর্তির শরীরে বারবার হাত, মিস্কিনের আচরণে অস্বস্তিতে অভিনেত্রী
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
আর কয় দিন পরই (১২ ডিসেম্বর) বাংলাদেশ-ভারতের মধ্যে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। নতুন কোনো চুক্তি হওয়া বা পুরোনো চুক্তির নবায়নের কথা শোনা যাচ্ছে না। অন্তর্বর্তীকালীন কোনো ব্যবস্থায় দুই দেশ রাজি হচ্ছে কি না, তা-ও অস্পষ্ট। মুহূর্তটা উদ্বেগের, তবে ভাটিতে মানুষ এখনো আশায় আছে।প্রথম গঙ্গা চুক্তি হয় ১৯৭৭ সালে। ‘ফারাক্কা’ ইস্যুতে তার আগের দু-তিন বছরের উত্তপ্ত রাজনৈতিক অবস্থা বয়োজ্যেষ্ঠদের মনে আছে নিশ্চয়ই।
গত শতাব্দীর শেষ দশকেও চুক্তিহীন কিছু বছর গেছে। সে সময়ও পানির রাজনীতি ছিল প্রবল, কিন্তু বাংলাদেশ অংশে গঙ্গার শাখানদীগুলো মরতে শুরু করে। এবারের চুক্তিহীন অবস্থা হতে পারে এসব ক্ষীণকায় নদীর জন্য কফিনে শেষ পেরেকের মতো।এই লেখা যখন লিখছি, তখন নতুন চুক্তির জন্য আর হাতে যথেষ্ট সময় নেই।
বিকল্প থাকছে পুরোনো চুক্তির মূল শর্তগুলো নিয়ে একটা সাময়িক সমঝোতা স্মারক বা চুক্তিটি দু-তিন বছরের জন্য নবায়ন করা, যার সুযোগ ১২ নম্বর অনুচ্ছেদে আছে।
সূত্র: প্রথম আলো
বারবার একই প্রশ্ন করায় সাংবাদিকের ওপর মেজাজ হারালেন পাকিস্তান কোচ বাবর আজমের ফর্ম নিয়ে প্রশ্ন শুনতে শুনতে ধৈর্যের বাঁধ ভেঙেছে পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসনের। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে একই প্রশ্ন বারবার করায় সাংবাদিকদের ওপর বিরক্তি প্রকাশ করেন তিনি।
বাবরকে নিয়ে আলোচনা বাদ দিয়ে পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করার আহ্বানও জানান হেসন।চলতি টেস্ট সিরিজে তিন ইনিংসে বাবরের রান ৯২। প্রথম টেস্টের দুই ইনিংসে করেছিলেন ৫০ ও ৩৪ রান। ম্যাচটি ড্র হয়। তবে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে লাহিরু কুমারার বলে মাত্র ৮ রান করে আউট হন এই ব্যাটসম্যান।
সব মিলিয়ে তিন ইনিংসে তাঁর গড় ৩০.৬৬।বাবর আজমবাবরের ফর্ম নিয়ে সমর্থকদের উদ্বেগের পাশাপাশি আগামী বছরের বিশ্বকাপের আগে তাঁর পারফরম্যান্স কেমন হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে।
সূত্র: প্রথম আলো
শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী উপস্থাপন শেষ হয়েছে। ১৫তম সাক্ষী এই মামলার তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সাক্ষ্য গ্রহণ আজ বৃহস্পতিবার শেষ হয়। এর মধ্য দিয়ে আজ এই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য উপস্থাপন শেষ হলো।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই মামলার বিচার চলছে।
আগামী রোববার এই মামলায় আসামিপক্ষের সাক্ষী উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে।জিয়াউল আহসানের বিরুদ্ধে করা এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয় চলতি বছরের ৮ ফেব্রুয়ারি। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া।রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী হিসেবে মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের সাক্ষ্য গ্রহণ শুরু হয় গত ১ অক্টোবর।
জেরা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে আজ তাঁর সাক্ষ্য গ্রহণ শেষ হয়।আসামিপক্ষের সাক্ষী উপস্থাপন শেষ হলে মামলাটি যুক্তিতর্কের অপেক্ষায় থাকবে।এই মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন