চলমান শ্রমিক আন্দোলনে পুলিশি অভিযানে ফেডারেশনগুলোর সব আঞ্চলিক কার্যালয় বন্ধ রাখতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করেছে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। একই সঙ্গে তারা অভিযোগ করেছে, শ্রমিকনেতাদের বাসায় বাসায় প্রতি রাতে ডিবি পুলিশ হানা দেয়। সব মিলিয়ে রীতিমতো একটি ভীতিকর পরিবেশ তৈরি করা হয়েছে। সে জন্য শ্রমিকনেতারা বাসায় থাকতে পারছেন না।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আজ বৃহস্পতিবার আইবিসি আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন এই আন্তর্জাতিক শ্রমিক জোটের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইবিসির সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন।
উপস্থিত ছিলেন আইবিসির সভাপতি মীর আবুল কালাম আজাদ, সিনিয়র সহসভাপতি আমিরুল হক আমিন, সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, রুহুল আমিন প্রমুখ।লিখিত বক্তব্যে আইবিসির সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন বলেন, চলমান শ্রম আন্দোলনে আইবিসির অন্তর্ভুক্ত ফেডারেশনের আঞ্চলিক পর্যায়ের ১২ জন শ্রমিকনেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র: প্রথম আলো

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই সমঝোতা জরুরি
শতাধিক ব্যক্তিকে গুম–হত্যার অভিযোগ, জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের সাক...
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীসহ ১৭ জনের কারাদণ্ড, জরিমানা ৫০ কোটি টাক...
একবার কথা দিলে সেখান থেকে সরে আসি না: সুনেরাহ্
খাগড়াছড়িতে পার্ক করে রাখা দুটি পিকআপে আগুন, মালিককে খুঁজছে পুলিশ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন