advertisement

আন্তর্জাতিক বিচার আদালতের রায় ঘিরে আশায় বুক বাঁধছে রোহিঙ্গারা

আন্তর্জাতিক বিচার আদালতের রায় ঘিরে আশায় বুক বাঁধছে রোহিঙ্গারা
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে রোহিঙ্গারা। ২ নভেম্বর ২০১৭
ফটো কার্ড প্রিন্ট

মিয়ানমারের বিরুদ্ধে জাতিগত নিধন মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘিরে নতুন করে আশায় বুক বাঁধছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। আজ বৃহস্পতিবারের এই রায়ে ন্যায়বিচার পাওয়ার পাশাপাশি নিজ দেশে ফেরার পথ খুলবে বলে আশা করছে তারা। ইতিমধ্যে রায় পড়া শুরু করেছেন বিচারকেরা।২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর নৃশংস দমন-পীড়নে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।

সেই অভিযানে রোহিঙ্গাদের জাতিগত নিধনের অভিযোগে করা মামলাটি নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, ঐতিহাসিক এ রায় রোহিঙ্গাদের স্বীকৃতির পথ আরও প্রসারিত করতে পারে এবং তাদের প্রত্যাবাসনের পথ তৈরি করতে পারে।কক্সবাজারে বাঁশ ও ত্রিপল দিয়ে তৈরি আশ্রয়শিবিরে বসবাস করছে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী।

রায় ঘিরে নতুন আশা জাগলেও তাদের অনেকের মনে ফিরে এসেছে সেই ভয়াবহ স্মৃতি।মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের সময় ধর্ষণের শিকার হয়েছিলেন ২৩ বছর বয়সী এক তরুণী।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, থানায় আগুন গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, থানা... ১৬ জেলায় নাশকতা, গাড়ি–স্থাপনায় আগুন, লগি–বৈঠা জব্দ ১৬ জেলায় নাশকতা, গাড়ি–স্থাপনায় আগুন, লগি–বৈঠা জব্দ গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, থানায় আগুন গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, থানা... ট্রাম্প, সি ও পুতিনের বৈঠক নিয়ে ইউরোপ অস্বস্তিতে  ট্রাম্প, সি ও পুতিনের বৈঠক নিয়ে ইউরোপ অস্বস্তিতে  আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশ দল ঘোষণা আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশ দল ঘোষণা
advertisement

ঢাবিতে নবান্ন উৎসব, পিঠাপুলি-গ্রামীণ খেলাধুলায় মাতলেন শিক্ষার্থীরা

ঢাবিতে নবান্ন উৎসব, পিঠাপুলি-গ্রামীণ খেলাধুলায় মাতলেন শিক্ষার্থীরা
নতুন ধানের ঘ্রাণ আর গ্রামবাংলার ঐতিহ্যকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী নবান্ন উৎসব। বাহারি পিঠাপুলি, দেশীয় খাবার, হস্তশিল্পের প্রদর্শনী, গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর)...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, থানায় আগুন

গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, থানায় আগুন

গোপালগঞ্জ–১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ও বিএনপি নেতা এম এইচ খান মঞ্জুর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। দেখুন ভিডিওতে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অপটিক্যাল কম্পিউটিং কী, কেন এটা নিয়ে বাড়ছে আগ্রহ

অপটিক্যাল কম্পিউটিং কী, কেন এটা নিয়ে বাড়ছে আগ্রহ
প্রতীকী ছবি, সূত্র: রয়টার্স

কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণে এত দিন প্রধান ভূমিকা রেখেছে ইলেকট্রন। তবে প্রচলিত ইলেকট্রনিক কম্পিউটিং প্রযুক্তি এখন গতি, তথ্য আদান-প্রদান ও বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার মুখে পড়ছে। এ পরিস্থিতিতে ইলেকট্রনের পরিবর্তে আলোককণা বা ফোটন ব্যবহার করে তথ্য প্রক্রিয়াকরণের প্রযুক্তি অপটিক্যাল কম্পিউটিং নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

কয়েক দশক ধরে এ প্রযুক্তি নিয়ে গবেষণা চললেও সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংয়ের দ্রুত প্রসারের কারণে এর গুরুত্ব বেড়েছে। গবেষকদের ধারণা, অপটিক্যাল কম্পিউটিংয়ের মাধ্যমে তুলনামূলক কম বিদ্যুৎ খরচে বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণ সম্ভব হতে পারে।অপটিক্যাল কম্পিউটিংয়ের বাজার এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে এ প্রযুক্তি ঘিরে সম্ভাবনা কম নয়।

নিকট ভবিষ্যতে নির্দিষ্ট কিছু জটিল সমস্যা সমাধানে বিশেষায়িত ক্ষেত্রে এর ব্যবহার শুরু হতে পারে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন