advertisement

আইএইউপির সেমি-অ্যানুয়াল মিটিং: বিশ্বের বিশ্ববিদ্যালয়প্রধানদের মিলনমেলা

আইএইউপির সেমি-অ্যানুয়াল মিটিং: বিশ্বের বিশ্ববিদ্যালয়প্রধানদের মিলনমেলা
ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার রাজধানীর বনানীর শেরাটনে অনুষ্ঠিত হয়েছে
ফটো কার্ড প্রিন্ট

বিশ্বের নানা প্রান্ত থেকে আসা বিশ্ববিদ্যালয়প্রধানদের পদচারণে মুখর হয়ে উঠেছে ঢাকা। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার রাজধানীর বনানীর শেরাটনে অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক উচ্চশিক্ষা নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশ্বিক এই প্ল্যাটফর্মের সম্মেলন দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো হচ্ছে।আয়োজক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী রজতজয়ন্তী উদ্‌যাপনের অংশ হিসেবে এ আয়োজন।

এর মধ্য দিয়ে বাংলাদেশের উচ্চশিক্ষা খাত বিশ্বের বিশ্ববিদ্যালয়-নেতৃত্বের সঙ্গে সংযোগ স্থাপন এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ পেল।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ৬২টি বৃক্ষরোপণ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ৬২টি বৃক্ষরো... আবদুস শাকুরের ছবিতে বাংলার লোকজীবনের রঙিন ভুবন আবদুস শাকুরের ছবিতে বাংলার লোকজীবনের রঙিন ভুবন পাত্রী দেখতে দুই বন্ধুর সঙ্গে গিয়ে খুন, নেপথ্যে আপন ভাই-ভাবি পাত্রী দেখতে দুই বন্ধুর সঙ্গে গিয়ে খুন, নেপথ্যে আপন ভাই-ভাবি মৃত্যুর পরও যে ৩ গুণ মুমিনকে বাঁচিয়ে রাখে মৃত্যুর পরও যে ৩ গুণ মুমিনকে বাঁচিয়ে রাখে গম্ভীরা নাট্যে দূষণ রোধ ও পরিবেশসচেতনতার বার্তা গম্ভীরা নাট্যে দূষণ রোধ ও পরিবেশসচেতনতার বার্তা
advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ৬২টি বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ৬২টি বৃক্ষরোপণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিথি ও ছাত্রদলের নেতা-কর্মীরা। ঢাকা, ২০ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৬২টি বৃক্ষরোপণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান।

বিশেষ অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।অনুষ্ঠানে অধ্যাপক মোর্শেদ হাসান খান বলেন, প্রচলিত কেক কাটার অনুষ্ঠানের পরিবর্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিন্তাধারা ও আদর্শের সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁর ৬২তম জন্মদিনে ৬২টি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।মোর্শেদ হাসান খান বলেন, আন্তর্জাতিক পর্যায়ে তারেক রহমান বাংলাদেশের স্বার্থ তুলে ধরছেন।

বিশেষ করে জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে তিনি ঋণের পরিবর্তে অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আওয়ামী সন্ত্রাস আরও বাড়লে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে: এ বি পার্টির চেয়ারম্যান

আওয়ামী সন্ত্রাস আরও বাড়লে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে: এ বি পার্টির চেয়ারম্যান
দলীয় অনুষ্ঠানে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু)। শুক্রবার বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল মিলনায়তনে

‘আওয়ামী সন্ত্রাসবাদের’ মাত্রা যদি আরও বাড়ে, সরকার যদি আইনগতভাবে সেটি মোকাবিলা করতে ব্যর্থ হয়, তাহলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু)।

তিনি বলেছেন, ‘দেশে যদি গৃহযুদ্ধ বাধে, তাহলে তার দায় বর্তমান সরকার ও আওয়ামী লীগকে যৌথভাবে বহন করতে হবে।’শুক্রবার বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল মিলনায়তনে এবি পার্টির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান এ কথা বলেন।

দলটির সহযোগী সংগঠন এবি যুব পার্টির সুনামগঞ্জ জেলা কমিটি গঠন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে মজিবুর রহমান বলেন, গাড়ি-বাড়ি পুড়িয়ে, মানুষ হত্যা করে যারা বলে, ‘আমরা আবার রাজনীতিতে ফিরব’, তাদের বোঝা উচিত, জনগণকে নির্যাতন-নিপীড়নে অতিষ্ঠ করার কারণেই তাদের শোচনীয় পতন হয়েছিল।গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যে ক্ষোভ প্রকাশ করে এ বি পার্টির চেয়ারম্যান বলেন, তরুণদের অনৈক্য এবং সরকারি দলের প্রহসনমূলক কর্মকাণ্ডের কারণে পরাজিত ফ্যাসিবাদ আবার স্বরূপে আবির্ভূত হওয়ার সাহস পাচ্ছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি পার্টির সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সৈয়দ তালহা আলম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আবদুস শাকুরের ছবিতে বাংলার লোকজীবনের রঙিন ভুবন

আবদুস শাকুরের ছবিতে বাংলার লোকজীবনের রঙিন ভুবন
শিল্পী আবদুস শাকুর শাহের একক শিল্পকর্ম প্রদর্শনীতে ছবি দেখছেন দর্শকেরা। উত্তরার গ্যালারি কায়ায় ১৪ নভেম্বর থেকে এ প্রদর্শনী শুরু হয়েছে

বাংলার প্রকৃতি, লোকজীবনের প্রেম-বিরহ, সৌন্দর্যচেতনার এক বর্ণিল ভুবন উন্মোচন করেছেন শিল্পী আবদুস শাকুর শাহ তাঁর ‘ফোক আর্ট অ্যান্ড আই’ প্রদর্শনীতে।

রাজধানীর উত্তরার গ্যালারি কায়াতে চলছে তাঁর সাম্প্রতিক শিল্পকর্মের এই প্রদর্শনী।ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অবসরপ্রাপ্ত অধ্যাপক শিল্পী আবদুস শাকুর শাহ দীর্ঘকাল নিমগ্ন রয়েছেন বাংলার লোকসংস্কৃতির ঐতিহ্যকে আধুনিক চারুশিল্পের মেলবন্ধনে নাগরিক জনরুচির উপযোগী করে প্রকাশ করার সাধনায়।

সেই ধারাবাহিকতায় গ্যালারি কায়ার এবারের এই প্রদর্শনীতেও তিনি তুলে এনেছেন ভাটিবাংলার লোককাহিনি ‘মৈমনসিংহ গীতিকা’র মহুয়া, মলুয়া, নদের চাঁদের মতো বিভিন্ন চরিত্র।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন