advertisement

আওয়ামী সন্ত্রাস আরও বাড়লে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে: এ বি পার্টির চেয়ারম্যান

আওয়ামী সন্ত্রাস আরও বাড়লে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে: এ বি পার্টির চেয়ারম্যান
দলীয় অনুষ্ঠানে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু)। শুক্রবার বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল মিলনায়তনে
ফটো কার্ড প্রিন্ট

‘আওয়ামী সন্ত্রাসবাদের’ মাত্রা যদি আরও বাড়ে, সরকার যদি আইনগতভাবে সেটি মোকাবিলা করতে ব্যর্থ হয়, তাহলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু)।

তিনি বলেছেন, ‘দেশে যদি গৃহযুদ্ধ বাধে, তাহলে তার দায় বর্তমান সরকার ও আওয়ামী লীগকে যৌথভাবে বহন করতে হবে।’শুক্রবার বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল মিলনায়তনে এবি পার্টির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান এ কথা বলেন।

দলটির সহযোগী সংগঠন এবি যুব পার্টির সুনামগঞ্জ জেলা কমিটি গঠন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে মজিবুর রহমান বলেন, গাড়ি-বাড়ি পুড়িয়ে, মানুষ হত্যা করে যারা বলে, ‘আমরা আবার রাজনীতিতে ফিরব’, তাদের বোঝা উচিত, জনগণকে নির্যাতন-নিপীড়নে অতিষ্ঠ করার কারণেই তাদের শোচনীয় পতন হয়েছিল।গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যে ক্ষোভ প্রকাশ করে এ বি পার্টির চেয়ারম্যান বলেন, তরুণদের অনৈক্য এবং সরকারি দলের প্রহসনমূলক কর্মকাণ্ডের কারণে পরাজিত ফ্যাসিবাদ আবার স্বরূপে আবির্ভূত হওয়ার সাহস পাচ্ছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি পার্টির সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সৈয়দ তালহা আলম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধের ঘোষণা এমরান সালেহর হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধের ঘোষণা এমরান সালেহর মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেফতার সাবেক কাউন্সিলর টুকু মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেফতার সাবেক কাউন্সিলর টুকু সুনামগঞ্জে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দিলো দুর্বৃত্তরা সুনামগঞ্জে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দিলো দুর্বৃত্তরা নারায়ণগঞ্জের পুকুর থেকে উদ্ধার কুমিরের ঠাঁই মিলল সাফারি পার্কে নারায়ণগঞ্জের পুকুর থেকে উদ্ধার কুমিরের ঠাঁই মিলল সাফারি পার্কে মানিকগঞ্জে খাল থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার মানিকগঞ্জে খাল থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ৬২টি বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ৬২টি বৃক্ষরোপণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিথি ও ছাত্রদলের নেতা-কর্মীরা। ঢাকা, ২০ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৬২টি বৃক্ষরোপণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান।

বিশেষ অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।অনুষ্ঠানে অধ্যাপক মোর্শেদ হাসান খান বলেন, প্রচলিত কেক কাটার অনুষ্ঠানের পরিবর্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিন্তাধারা ও আদর্শের সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁর ৬২তম জন্মদিনে ৬২টি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।মোর্শেদ হাসান খান বলেন, আন্তর্জাতিক পর্যায়ে তারেক রহমান বাংলাদেশের স্বার্থ তুলে ধরছেন।

বিশেষ করে জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে তিনি ঋণের পরিবর্তে অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আবদুস শাকুরের ছবিতে বাংলার লোকজীবনের রঙিন ভুবন

আবদুস শাকুরের ছবিতে বাংলার লোকজীবনের রঙিন ভুবন
শিল্পী আবদুস শাকুর শাহের একক শিল্পকর্ম প্রদর্শনীতে ছবি দেখছেন দর্শকেরা। উত্তরার গ্যালারি কায়ায় ১৪ নভেম্বর থেকে এ প্রদর্শনী শুরু হয়েছে

বাংলার প্রকৃতি, লোকজীবনের প্রেম-বিরহ, সৌন্দর্যচেতনার এক বর্ণিল ভুবন উন্মোচন করেছেন শিল্পী আবদুস শাকুর শাহ তাঁর ‘ফোক আর্ট অ্যান্ড আই’ প্রদর্শনীতে।

রাজধানীর উত্তরার গ্যালারি কায়াতে চলছে তাঁর সাম্প্রতিক শিল্পকর্মের এই প্রদর্শনী।ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অবসরপ্রাপ্ত অধ্যাপক শিল্পী আবদুস শাকুর শাহ দীর্ঘকাল নিমগ্ন রয়েছেন বাংলার লোকসংস্কৃতির ঐতিহ্যকে আধুনিক চারুশিল্পের মেলবন্ধনে নাগরিক জনরুচির উপযোগী করে প্রকাশ করার সাধনায়।

সেই ধারাবাহিকতায় গ্যালারি কায়ার এবারের এই প্রদর্শনীতেও তিনি তুলে এনেছেন ভাটিবাংলার লোককাহিনি ‘মৈমনসিংহ গীতিকা’র মহুয়া, মলুয়া, নদের চাঁদের মতো বিভিন্ন চরিত্র।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধের ঘোষণা এমরান সালেহর

হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধের ঘোষণা এমরান সালেহর
হালুয়াঘাট বাজার থেকে ভুবনকুড়ার তেলিখালী পর্যন্ত সীমান্ত সড়কে মোটরসাইকেল মিছিলে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স (মাঝে, হাত উঁচিয়ে)। শুক্রবার, ময়মনসিংহ

হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্ত দিয়ে আওয়ামী লীগের পলাতক নেতা-কর্মীদের অবৈধ অনুপ্রবেশ এবং দেশে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিরোধের ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ (প্রিন্স)।

তিনি বলেছেন, সীমান্তবর্তী জনপদকে কোনোভাবেই নাশকতার ক্ষেত্র হতে দেওয়া যাবে না।শুক্রবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী ভুবনকুড়া ইউনিয়নের তেলিখালী ও মাজরাকুড়া বাজারে পৃথক দুটি পথসভায় এমরান সালেহ এসব কথা বলেন।এর আগে হালুয়াঘাট বাজার থেকে ভুবনকুড়ার তেলিখালী পর্যন্ত ১৩ কিলোমিটার সীমান্ত সড়কে মোটরসাইকেল মিছিলের নেতৃত্ব দেন এমরান সালেহ।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ভুবনকুড়া ইউনিয়ন বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।পথসভায় এমরান সালেহ বলেন, গণ-অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের একটি অংশ ভারতের মাটিতে অবস্থান করে বাংলাদেশে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন