বিশ্বের নানা প্রান্ত থেকে আসা বিশ্ববিদ্যালয়প্রধানদের পদচারণে মুখর হয়ে উঠেছে ঢাকা। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার রাজধানীর বনানীর শেরাটনে অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক উচ্চশিক্ষা নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশ্বিক এই প্ল্যাটফর্মের সম্মেলন দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো হচ্ছে।আয়োজক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী রজতজয়ন্তী উদ্যাপনের অংশ হিসেবে এ আয়োজন।
এর মধ্য দিয়ে বাংলাদেশের উচ্চশিক্ষা খাত বিশ্বের বিশ্ববিদ্যালয়-নেতৃত্বের সঙ্গে সংযোগ স্থাপন এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ পেল।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সূত্র: প্রথম আলো

পাত্রী দেখতে দুই বন্ধুর সঙ্গে গিয়ে খুন, নেপথ্যে আপন ভাই-ভাবি
মৃত্যুর পরও যে ৩ গুণ মুমিনকে বাঁচিয়ে রাখে
গম্ভীরা নাট্যে দূষণ রোধ ও পরিবেশসচেতনতার বার্তা
অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের হর্ন শুনেও থামেননি চালক, মুহূর্তেই দুমড়েমুচড়ে যায় অটোরিক...
শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপি ও অন্...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন