হলিউডে একটা সময় ৪০ বছর পেরোলেই অভিনেত্রীদের জন্য কাজের সুযোগ কমে যেত। বয়সের সঙ্গে সঙ্গে হারিয়ে যেত নায়িকা হওয়ার সম্ভাবনা, কমে আসত গুরুত্বপূর্ণ চরিত্রের সংখ্যাও। সেই বাস্তবতা বদলাচ্ছে বলে মনে করেন ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি। তাঁর নিজের ক্যারিয়ারও এর বড় উদাহরণ। ৫০ বছর বয়সে জেমস বন্ডের ছবিতে অভিনয় করে ইতিহাস গড়েছেন তিনি।
এবার হলিউডের বয়সবাদ, পর্দায় নগ্নতা, নারী নির্মাতাদের সঙ্গে কাজ ও নিজের দীর্ঘ অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বললেন এই অভিনেত্রী। সম্প্রতি মরক্কোর মারাকেশ চলচ্চিত্র উৎসবে আয়োজিত এক বিশেষ মাস্টারক্লাসে অংশ নেন মনিকা। আলোচনাটি সঞ্চালনা করে ভ্যারাইটি। সেখানে উঠে আসে তাঁর অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়, আলোচিত সিনেমা ও চলচ্চিত্রশিল্পে নারীদের অবস্থান।
২০১৫ সালে মুক্তি পাওয়া স্যাম মেন্ডেস পরিচালিত ‘স্পেকটার’ ছবিতে অভিনয়ের সময় মনিকার বয়স ছিল ৫০ বছর।
সূত্র: প্রথম আলো

কিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহ
উন্নয়ন কতটা মানবিক, তা কীভাবে পরিমাপ করা হবে
একঝলক (২৯ নভেম্বর ২০২৬)
জাহাজে আসত সিমেন্ট, এখন আসে কাঁচামাল
তিন হৃৎপিণ্ড, নীল রক্ত নিয়ে অক্টোপাস কী করে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন