advertisement

আমনের ফলন বাড়ছে, লাভে পিছিয়ে কৃষক

আমনের ফলন বাড়ছে, লাভে পিছিয়ে কৃষক
রাঙ্গুনিয়ার গুমাই বিলজুড়ে চাষ করা হয়েছে আমন ধান। সম্প্রতি লিচুবাগান এলাকায়
ফটো কার্ড প্রিন্ট

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কৃষক নাজিম উদ্দিনের আমনখেতে ধান পাকতে শুরু করেছে। কয়েক দিনের মধ্যেই ধান কাটবেন। এ জন্য নোয়াখালী থেকে শ্রমিক আনার প্রস্তুতি নিচ্ছেন। তবে ভালো ফলনের আশা থাকলেও লাভ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। শ্রমিকের মজুরি, সারসহ অন্যান্য খরচ মিটিয়ে কত টাকা হাতে থাকবে, এখন সেই হিসাব মেলাতে হচ্ছে তাঁকে। এবার প্রায় ৬৫ একর জমিতে আমন চাষ করেছেন নাজিম উদ্দিন।

বেশির ভাগ জমিতে স্থানীয়ভাবে লেম্বু নামে পরিচিত ধান লাগিয়েছেন। রয়েছে রাজশাইল ও কালিজিরাও। তাঁর হিসাবে, ভালো ফলন হলে স্থানীয় কানিপ্রতি ৩০ থেকে ৩৫ মণ ধান পাওয়া যাবে।নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ধান কাটার আগেই প্রতি কানিতে প্রায় ২২ হাজার টাকা খরচ হয়েছে। কাটার খরচ যোগ হলে ব্যয় দাঁড়াবে ২৮ থেকে ৩০ হাজার টাকা। অথচ প্রতি মণ ধান বিক্রি হয় ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকায়।

এ কারণে ভালো ফলন হলেও লাভ খুব বেশি হয় না।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক হিসাবে, চলতি ২০২৬-২৭ মৌসুমে চট্টগ্রামে ১ লাখ ৮০ হাজার ৩৫২ হেক্টর জমিতে আমন চাষ হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

খুলনায় কালি মুছে নতুন করে আঁকা হচ্ছে রবীন্দ্রনাথের প্রতিকৃতি খুলনায় কালি মুছে নতুন করে আঁকা হচ্ছে রবীন্দ্রনাথের প্রতিকৃতি এআইতে অদৃশ্য কর্মীদের গল্প এআইতে অদৃশ্য কর্মীদের গল্প বাংলাদেশের রপ্তানি আয়ে প্রথম স্থানে পোশাকশিল্প বাংলাদেশের রপ্তানি আয়ে প্রথম স্থানে পোশাকশিল্প হাঁটুর জয়েন্টে প্রচণ্ড ব্যথা? হতে পারে মিনিসকাস ইনজুরি হাঁটুর জয়েন্টে প্রচণ্ড ব্যথা? হতে পারে মিনিসকাস ইনজুরি আলুচাষিরা ঠিক কোথায় আটকে যাচ্ছেন আলুচাষিরা ঠিক কোথায় আটকে যাচ্ছেন
advertisement

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে
রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থ ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। তিনি বলেন, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জাবিপ্রবি উপাচার্য

দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জাবিপ্রবি উপাচার্য
ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জীবনের কোন গোপন অধ্যায় ফাঁসের ইঙ্গিত দিলেন সালমান?

জীবনের কোন গোপন অধ্যায় ফাঁসের ইঙ্গিত দিলেন সালমান?
বলিউডে বায়োপিক নির্মাণের প্রবণতা নতুন নয়। রাজনীতি, খেলাধুলা থেকে শুরু করে চলচ্চিত্র অঙ্গনের তারকাদের জীবন নিয়েও নির্মিত হয়েছে একাধিক সিনেমা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন