খুলনা নগরের যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে কালি দিয়ে বিকৃত করা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি নতুন করে আঁকার কাজ শুরু হয়েছে। আজ শনিবার দুপুর থেকে প্রতিকৃতিটি পুনরায় আঁকার কাজ শুরু করেন শিল্পী মো. রেজাউল করিম (রেজা)। এর আগে প্রতিকৃতির দুই পাশে লাগানো পোস্টার সরিয়ে ফেলা হয়। মুখে লেপন করা কালির ওপর সাদা প্লাস্টিক পেইন্টের প্রলেপ দিয়ে সেখানে রবীন্দ্রনাথের মার্কারি স্কেচ আঁকা হচ্ছে।
স্কেচের কাজ শেষ হলে প্রতিকৃতিতে রং করা হবে। শিল্পী রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘এটা আমি আর্ট করেছিলাম। শিববাড়ী মোড় থেকে সঙ্গীতা হল পর্যন্ত আমি ও আমার দল দেয়ালচিত্রগুলো এঁকেছিলাম। কে বা কারা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিটি নষ্ট করেছে।
মেয়র (প্রশাসক) সাহেব আমাকে আবার এটা আঁকতে বলায় কাজ শুরু করেছি।’রেজাউল করিম আরও বলেন, ‘আমাকে কেউ যাতে ঝামেলায় ফেলতে না পারে, সে জন্য পেইন্ট করার (আঁকার) সময় পুলিশ এবং বিএনপি ও যুবদলের নেতা–কর্মীরা নিরাপত্তায় থাকবেন।’আজ দুপুর ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
সূত্র: প্রথম আলো

এআইতে অদৃশ্য কর্মীদের গল্প
বাংলাদেশের রপ্তানি আয়ে প্রথম স্থানে পোশাকশিল্প
হাঁটুর জয়েন্টে প্রচণ্ড ব্যথা? হতে পারে মিনিসকাস ইনজুরি
আলুচাষিরা ঠিক কোথায় আটকে যাচ্ছেন
প্রাচীন বাংলার সুলতানদের রাজধানী ছিল ‘সোনারগাঁ’

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন