১০ নভেম্বর দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। এসব কনটেন্টের কোনোটিতে মশালমিছিল, কোথাও মহাসড়ক ও রেলপথ অবরোধ, কোথাও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার দৃশ্য দেখা যায়। আবার কোথাও মৃত্যুর খবর, কোথাও ট্রেনে আগুন ও মোটরসাইকেল মহড়ার ভিডিও প্রচার করা হয়। তবে যাচাই করে দেখা গেছে, প্রচারিত এসব ছবি ও ভিডিওর অনেকগুলোই পুরোনো।
আবার কিছু ছবি ও ভিডিও সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ভিন্ন ঘটনার। এমনকি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে লাখো মানুষ রাজপথে নেমেছেন—এমন দাবি করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ভিডিওও ছড়িয়ে দেওয়া হয়েছে। ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া এসব অপতথ্য শনাক্ত করে ২০টি ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার ও ডিসমিসল্যাব।
এর মধ্যে রিউমর স্ক্যানার ১১টি এবং ডিসমিসল্যাব ৯টি।পুরোনো রাজনৈতিক কর্মসূচির ছবি-ভিডিওছাত্রলীগের ধর্মঘটের দৃশ্য দাবি করে ২০২৫ সালের কর্মসূচির ছবি প্রচার করা হয়।
সূত্র: প্রথম আলো

আসিফ মাহমুদকে নিয়ে দুদকের প্রেস ব্রিফিং কেন বেআইনি নয়
তালেবান আফগানিস্তানে নারীদের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে
কক্সবাজারে পুলিশের সঙ্গে যুবলীগের সংঘর্ষ, মাথা ফাটল এসআইয়ের
খুঁজতে হবে প্রবৃদ্ধির নতুন পথ
বয়স ছয় মাসও হয়নি, হাম নিয়ে হাসপাতালে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন