সময়টা ২০২৫ সালের ডিসেম্বর। আমি তখন জাঙ্গালিয়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বার্ষিক পরীক্ষা শেষ, তাই স্কুল বন্ধ। কিন্তু সামনে বৃত্তি পরীক্ষা থাকায় কোথাও বেড়াতে যাওয়া হচ্ছে না। আমার ছোট ভাই এতে মহাবিরক্ত। আমাদের দুই ভাইবোনেরই গল্পের বই পেলে আর কিছু লাগে না। তাই আম্মু আমার ভাইয়ের জন্য হুমায়ূন আহমেদের গল্পের একটি বই কিনে আনলেন। কিন্তু আমার ওপর নিষেধাজ্ঞা জারি হলো, যেন আমি গল্পের বই না পড়ি।
আমার সামনে গল্পের বই থাকবে আর আমি হাত-পা গুটিয়ে বসে থাকব, তা কি কখনো হয়? বইটিতে পাঁচটি গল্প ছিল। আমি পাঁচ দিনে পাঁচটি গল্পই পড়ে শেষ করে ফেললাম।দেখতে দেখতে বৃত্তি পরীক্ষাও চলে এল। আমাদের পরীক্ষার কেন্দ্র ছিল কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ে। সেখানেই ছিল কালীগঞ্জ উপজেলার কেন্দ্রীয় পাঠাগার। তাই পাঠাগারে ঢোকার লোভ আর সামলাতে পারছিলাম না। সিদ্ধান্ত নিয়েছিলাম, শেষ বৃত্তি পরীক্ষার দিন পাঠাগারে ঢুকব।
যেই ভাবা, সেই কাজ।
সূত্র: প্রথম আলো

আসিফ মাহমুদকে নিয়ে দুদকের প্রেস ব্রিফিং কেন বেআইনি নয়
তালেবান আফগানিস্তানে নারীদের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে
কক্সবাজারে পুলিশের সঙ্গে যুবলীগের সংঘর্ষ, মাথা ফাটল এসআইয়ের
খুঁজতে হবে প্রবৃদ্ধির নতুন পথ
বয়স ছয় মাসও হয়নি, হাম নিয়ে হাসপাতালে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন