advertisement

ছাত্রশক্তির হাসিবের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ছাত্রশক্তির হাসিবের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
হাবিবুর রহমান
ফটো কার্ড প্রিন্ট

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার সাবেক নেতা হাবিবুর রহমানসহ অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করা হয়েছে।শ্রীমঙ্গলের বাসিন্দা এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে থানায় মামলাটি করেন।

মামলায় বেআইনিভাবে পথরোধ, হত্যার উদ্দেশ্যে মারধর ও জখম এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।চাপাতি নিয়ে শ্রীমঙ্গলে ছাত্রশক্তির নেতা হাসিবের ওপর হামলাপ্রীতম দাশ প্রথম আলোকে বলেন, হাসিব আল ইসলাম চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করায় তাঁর সঙ্গে আলোচনা করে গতকাল রাতে তিনি মামলা করেছেন। তাঁরা হাবিবুরসহ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান।

পুলিশ আসামিদের গ্রেপ্তার না করলে তাঁরা কেন্দ্রীয়ভাবে কর্মসূচি ঘোষণা করবেন।মামলার প্রধান আসামি হাবিবুর রহমান (২৬) শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল ইউনিয়নের রাধানগর গ্রামের আবদুল খালেকের ছেলে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সুন্দরবননির্ভর মাহাতো জনগোষ্ঠীর জীবনধারা সুন্দরবননির্ভর মাহাতো জনগোষ্ঠীর জীবনধারা আসিফ মাহমুদকে নিয়ে দুদকের প্রেস ব্রিফিং কেন বেআইনি নয় আসিফ মাহমুদকে নিয়ে দুদকের প্রেস ব্রিফিং কেন বেআইনি নয় তালেবান আফগানিস্তানে নারীদের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে তালেবান আফগানিস্তানে নারীদের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে কক্সবাজারে পুলিশের সঙ্গে যুবলীগের সংঘর্ষ, মাথা ফাটল এসআইয়ের কক্সবাজারে পুলিশের সঙ্গে যুবলীগের সংঘর্ষ, মাথা ফাটল এসআইয়ের খুঁজতে হবে প্রবৃদ্ধির নতুন পথ খুঁজতে হবে প্রবৃদ্ধির নতুন পথ
advertisement

বেসরকারি স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, বাড়লো বয়স

বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে সরকার। এতে প্রথম শ্রেণিতে ভর্তির সর্বনিম্ন বয়স পাঁচ বছর থেকে বাড়িয়ে ছয় বছর করা হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জাকির আমার নির্বাচনি খরচ নিয়ে বেশি চিন্তিত: আমির হামজা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-০৩ (সদর) আসনে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপির মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার আমার নির্বাচনের হলফনামা ও নির্বাচনী খরচ নিয়ে খুব বেশি চিন্তিত...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কর্মীকে লাথি মারার ভিডিও ভাইরাল, রাজিব আহসানের আচরণ নিয়ে প্রশ্ন

বিএনপির শোভাযাত্রায় কর্মীকে লাথি মারার ভিডিও ছড়িয়ে পড়ার পর সমালোচনায় প্রতিমন্ত্রী রাজিব আহসান। ঘটনাটি নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন