advertisement

শেষ মোগল সম্রাট

শেষ মোগল সম্রাট
বাহাদুর শাহ জাফরের (২৪ অক্টোবর ১৭৭৫–৭ নভেম্বর ১৮৬২) প্রতিকৃতি অবলম্বনে
ফটো কার্ড প্রিন্ট

২০০৭ সালের ৩০ নভেম্বর প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে নিবন্ধটি প্রথম প্রকাশিত হয়। এত দিন শুধু ছাপা কাগজের পাতাজুড়ে থাকা এ লেখাটি আজ অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো। শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফর ছিলেন একজন কবি। জন্ম ১৭৭৫ সালে। ১৮৫৭ সালে ৮২ বছর বয়সে তিনি সিপাহিদের পরিচালনার নেতৃত্ব তুলে নেন নিজ হাতে। ১৮৫৭ সালের ১২ মে থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চার মাসের বেশি সময় দিল্লি বিপ্লবী সিপাহিদের দখলে ছিল।

এর নেতৃত্ব দেন সম্রাট জাফর ও তাঁর সন্তানেরা। অর্থাভাব, সাংগঠনিক দুর্বলতা ও বিশৃঙ্খলার কারণে এ বিপ্লব শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়। বিপ্লবের সময় দিল্লিতে ছিল শ্বাসরুদ্ধকর অবস্থা। সিপাহি বিদ্রোহের এত বছর পর ফিরে তাকানো যাক সেই সম্রাটের দিকে, যিনি স্বজনদের জনপদে দুই গজ মাটির জন্য আক্ষেপ করেছেন। ১৮৫৭ সালের ১১ মে সকালে জানা যায়, মিরাটে ভারতীয় সেনারা বিদ্রোহ ঘোষণা করেছে; তারা যমুনা নদী পার হয়ে দিল্লি পৌঁছে গেছে।

দিল্লিবাসী তখনো বিষয়টি জানে না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

চলনবিলে পাখির কলরব চলনবিলে পাখির কলরব ২০০ মৌ বাক্সে সাদ্দামের মধুর সংসার ২০০ মৌ বাক্সে সাদ্দামের মধুর সংসার পানি ছাড়া গরুর মাংস রান্না, বিক্রি হচ্ছে কেজি ৮৫০ টাকায় পানি ছাড়া গরুর মাংস রান্না, বিক্রি হচ্ছে কেজি ৮৫০ টাকায় পানি ছাড়া গরুর মাংস রান্না, বিক্রি হচ্ছে কেজি ৮৫০ টাকায় পানি ছাড়া গরুর মাংস রান্না, বিক্রি হচ্ছে কেজি ৮৫০ টাকায় বাসায় বাথরুম, অফিসে ওয়াশরুম, জায়গা অনুযায়ী বাথরুমের নাম ভিন্ন কেন বাসায় বাথরুম, অফিসে ওয়াশরুম, জায়গা অনুযায়ী বাথরুমের নাম ভিন্ন কেন
advertisement

কক্সবাজারে স্বপ্ন সুপার শপসহ দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা

কক্সবাজারে স্বপ্ন সুপার শপসহ দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা
কক্সবাজারে ভেজালবিরোধী অভিযানে স্বপ্ন সুপার শপ ও হোটেল জামানকে ৬ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। একই অভিযানে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হামজাকে আটকে রাখাই ছিল আমাদের কৌশল: পাকিস্তান কোচ

হামজাকে আটকে রাখাই ছিল আমাদের কৌশল: পাকিস্তান কোচ
বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামার আগে পাকিস্তানের প্রধান কোচ নলবার্তো সোলানোর পরিকল্পনায় অন্যতম গুরুত্ব পেয়েছিলেন হামজা দেওয়ান চৌধুরী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চলনবিলে পাখির কলরব

চলনবিলে পাখির কলরব
চলনবিলে পাখিদের অবাধ বিচরণ। নাটোরের সিংড়ার সাতপুকুরিয়ায়

অল্পস্বল্প পানিতে পা ডুবিয়ে ঋষি বক যেন ধ্যানে মগ্ন আছে। দারকিনা, পুঁটি, বাতাসি ভুল করে নাগালে এলেই তার ধ্যান ভেঙে যায়। খপ করে মুখে পুরে ফেলে কোনো একটি মাছ। প্রমাণ হয়ে যায়, সবই ছিল তার ছলাকলা। মুহূর্তেই পাখা মেলে শিকারের সন্ধানে উড়ে যায় অন্য কোনো স্থানে।

মনোমুগ্ধকর এই দৃশ্য এখন হরহামেশাই চোখে পড়ছে চলনবিলে।বর্ষার পানি নেমে যাওয়ার শেষ মুহূর্তে খাবারের জন্য চলনবিলে সমবেত হয়েছে হাজার হাজার সাদা বক, গাংচিল, বালিহাঁস, পানকৌড়ি, শামুকখৈল ও ডাহুক। কাকডাকা ভোর থেকেই বিলের রুপালি মাছ শিকার করতে অতিথি পাখিদের কোলাহল, কলরব, গুঞ্জনে চলনবিল হয়ে উঠেছে মিলনমেলা।নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলাজুড়ে বিস্তৃত এই চলনবিল।

বিশেষ করে নাটোরের সিংড়া ও গুরুদাসপুর উপজেলার একটা বড় অংশজুড়ে এর অবস্থান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন