advertisement

২০০ মৌ বাক্সে সাদ্দামের মধুর সংসার

২০০ মৌ বাক্সে সাদ্দামের মধুর সংসার
মধুভরা চাক হাতে মৌচাষি সাদ্দাম হোসেন। সম্প্রতি সাতক্ষীরা সদর উপজেলার চুপড়িয়া গ্রামে
ফটো কার্ড প্রিন্ট

গ্রামের মাটির রাস্তার দুই পাশে সবজির খেত আর বরইবাগান। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়ে সারি সারি ছোট কাঠের বাক্স। প্রতিটির গায়ে ছোট ছিদ্র। সেই ছিদ্র দিয়ে মৌমাছি কখনো ঢুকছে, কখনো বেরিয়ে আসছে। চারপাশে গুঞ্জন। বাইরে থেকে সাধারণ বাক্স মনে হলেও ভেতরে গড়ে উঠেছে মৌমাছির সংসার, জমছে মধু।গত শুক্রবার বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার চুপড়িয়া গ্রামে দেখা গেল এমন দৃশ্য। বাক্সের পাশে দাঁড়িয়ে ছিলেন মৌচাষি সাদ্দাম হোসেন।

একটি বাক্স খুলে বের করলেন মৌচাকের ফ্রেম (মৌমাছি যে কাঠামোয় চাক তৈরি করে)। ফ্রেমজুড়ে তখনো অসংখ্য মৌমাছির আনাগোনা। কাগজের টুকরায় আগুন জ্বালিয়ে চাকের কাছে ধোঁয়া দিলেন তিনি। তাঁর ছোট ভাই ফরহাদ হোসেন আলতো করে মৌমাছিগুলো বাক্সের ভেতরে ঝেড়ে ফেললেন। এরপর চাকের মধু ভরা অংশ কেটে একটি পাত্রে রাখলেন সাদ্দাম।আমের ফুলের মৌসুমে একটি মৌ বাক্স থেকে প্রায় তিন কেজি মধু পাওয়া যায়।

বরই ও শর্ষের মৌসুমেও বাক্সপ্রতি দুই থেকে তিন কেজি মধু মেলে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

চলনবিলে পাখির কলরব চলনবিলে পাখির কলরব পানি ছাড়া গরুর মাংস রান্না, বিক্রি হচ্ছে কেজি ৮৫০ টাকায় পানি ছাড়া গরুর মাংস রান্না, বিক্রি হচ্ছে কেজি ৮৫০ টাকায় শেষ মোগল সম্রাট শেষ মোগল সম্রাট পানি ছাড়া গরুর মাংস রান্না, বিক্রি হচ্ছে কেজি ৮৫০ টাকায় পানি ছাড়া গরুর মাংস রান্না, বিক্রি হচ্ছে কেজি ৮৫০ টাকায় বাসায় বাথরুম, অফিসে ওয়াশরুম, জায়গা অনুযায়ী বাথরুমের নাম ভিন্ন কেন বাসায় বাথরুম, অফিসে ওয়াশরুম, জায়গা অনুযায়ী বাথরুমের নাম ভিন্ন কেন
advertisement

কক্সবাজারে স্বপ্ন সুপার শপসহ দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা

কক্সবাজারে স্বপ্ন সুপার শপসহ দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা
কক্সবাজারে ভেজালবিরোধী অভিযানে স্বপ্ন সুপার শপ ও হোটেল জামানকে ৬ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। একই অভিযানে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হামজাকে আটকে রাখাই ছিল আমাদের কৌশল: পাকিস্তান কোচ

হামজাকে আটকে রাখাই ছিল আমাদের কৌশল: পাকিস্তান কোচ
বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামার আগে পাকিস্তানের প্রধান কোচ নলবার্তো সোলানোর পরিকল্পনায় অন্যতম গুরুত্ব পেয়েছিলেন হামজা দেওয়ান চৌধুরী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চলনবিলে পাখির কলরব

চলনবিলে পাখির কলরব
চলনবিলে পাখিদের অবাধ বিচরণ। নাটোরের সিংড়ার সাতপুকুরিয়ায়

অল্পস্বল্প পানিতে পা ডুবিয়ে ঋষি বক যেন ধ্যানে মগ্ন আছে। দারকিনা, পুঁটি, বাতাসি ভুল করে নাগালে এলেই তার ধ্যান ভেঙে যায়। খপ করে মুখে পুরে ফেলে কোনো একটি মাছ। প্রমাণ হয়ে যায়, সবই ছিল তার ছলাকলা। মুহূর্তেই পাখা মেলে শিকারের সন্ধানে উড়ে যায় অন্য কোনো স্থানে।

মনোমুগ্ধকর এই দৃশ্য এখন হরহামেশাই চোখে পড়ছে চলনবিলে।বর্ষার পানি নেমে যাওয়ার শেষ মুহূর্তে খাবারের জন্য চলনবিলে সমবেত হয়েছে হাজার হাজার সাদা বক, গাংচিল, বালিহাঁস, পানকৌড়ি, শামুকখৈল ও ডাহুক। কাকডাকা ভোর থেকেই বিলের রুপালি মাছ শিকার করতে অতিথি পাখিদের কোলাহল, কলরব, গুঞ্জনে চলনবিল হয়ে উঠেছে মিলনমেলা।নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলাজুড়ে বিস্তৃত এই চলনবিল।

বিশেষ করে নাটোরের সিংড়া ও গুরুদাসপুর উপজেলার একটা বড় অংশজুড়ে এর অবস্থান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন