advertisement

ব্যবসায়ীদের সঙ্গে জামায়াতের মেয়রপ্রার্থী সেলিম উদ্দিনের মতবিনিময়

ফটো কার্ড প্রিন্ট
রাজধানীর বারিধারায় বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আফ্রিকায় ইতিহাস বদলানোর মিশনে নামছে বাংলাদেশ আফ্রিকায় ইতিহাস বদলানোর মিশনে নামছে বাংলাদেশ আয়ু বাড়াতে বানরের ওপর গবেষণা করছেন পুতিনের ঘনিষ্ঠ মিত্র আয়ু বাড়াতে বানরের ওপর গবেষণা করছেন পুতিনের ঘনিষ্ঠ মিত্র জুলাই গ্রাফিতিতে নতুন রূপে সাজছে চট্টগ্রাম নগরী জুলাই গ্রাফিতিতে নতুন রূপে সাজছে চট্টগ্রাম নগরী গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ কক্সবাজারে স্বপ্ন সুপার শপসহ দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা কক্সবাজারে স্বপ্ন সুপার শপসহ দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা
advertisement

দানিউবের বেলগ্রেড থেকে রাইনের বাসেল

দানিউবের বেলগ্রেড থেকে রাইনের বাসেল
বেলগ্রেড শহর

স্লোভেনিয়ার রাজধানী লিউব্লিয়ানা থেকে এবারের গন্তব্য সার্বিয়ার রাজধানী বেলগ্রেড। ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেব থেকে লিউব্লিয়ানা এসেছিলাম ট্রেনে। এবার আকাশপথে এয়ার সার্বিয়ার বিমানে একটি বলকান দেশের রাজধানীতে।ইউরোপের এই অংশে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া মানে কেবল মানচিত্রের সীমানা অতিক্রম করা নয়; কখনো কখনো ইতিহাসের ভিন্ন অধ্যায়ে প্রবেশ।যুগোস্লাভিয়ার একসময়ের অংশ স্লোভেনিয়া ও সার্বিয়া আজ পৃথক স্বাধীন রাষ্ট্র।

একই ঐতিহাসিক উত্তরাধিকার থাকা সত্ত্বেও তাদের বর্তমান রাষ্ট্রপরিচয়, নগরজীবন ও ইউরোপের সঙ্গে সম্পর্কের ধরনে রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য।নিকোলা টেসলা বিমানবন্দর: সার্বিয়ার আকাশদ্বার লিউব্লিয়ানা থেকে বেলগ্রেডের আকাশপথের দূরত্ব প্রায় ৪৮০ কিলোমিটার। সরাসরি বিমানে সাধারণত দেড় ঘণ্টার মতো সময় লাগে। স্বল্পদৈর্ঘ্যের এই যাত্রা শেষে অবতরণ করলাম বেলগ্রেড নিকোলা টেসলা বিমানবন্দরে।

বিমানবন্দরের নামটি কেবল একটি পরিচিতি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাস।বেলগ্রেডের নগরকেন্দ্র থেকে প্রায় ১৮ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই বিমানবন্দর সার্বিয়ার বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

টেকনাফে এক জালে ধরা পড়ল ১০ লাখ টাকার লাল কোরাল ও সুরমা মাছ

টেকনাফে এক জালে ধরা পড়ল ১০ লাখ টাকার লাল কোরাল ও সুরমা মাছ
জেলেদের জালে ধরা পড়া চাপা সুরমা। গতকাল সন্ধ্যায় টেকনাফের শাহপরীর দ্বীপে

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনের কাছে বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলারের জালে ৪৬০টি লাল কোরাল ও ৪০০টি চাপা সুরমা মাছ ধরা পড়েছে। এর মধ্যে ১৫টি লাল কোরাল ও ২০টি চাপা সুরমা জেলেদের জন্য রেখে বাকি মাছগুলো ১০ লাখ টাকায় বিক্রি করেছেন ট্রলারের মালিক।গতকাল শনিবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপের একটি ট্রলারের জালে মাছগুলো ধরা পড়ে। ট্রলারের মালিক শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়ার বাসিন্দা মোহাম্মদ শফিক (৪০)।

তিনি জানান, গতকাল দুপুরে মাছগুলো তিনি মিস্ত্রিপাড়া ফিশারিঘাটে স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছেন। মাছগুলো কিনতে ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছিল। সন্ধ্যায় মাছগুলো ট্রাকে ভরে কক্সবাজার শহর, ঢাকা ও চট্টগ্রামে সরবরাহ করা হয়।ট্রলারের মালিক মোহাম্মদ শফিক বলেন, জালে ধরা পড়া ৪৬০টি লাল কোরালের ওজন প্রায় ১ হাজার ২০০ কেজি। আর ৪০০টি চাপা সুরমার ওজন প্রায় ৪৪০ কেজি।

লাল কোরালগুলোর প্রতিটির ওজন ছিল এক থেকে পাঁচ কেজি এবং চাপা সুরমার ওজন এক থেকে দেড় কেজি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পুরোনো তামার তার বদলাতে গিয়েই যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচলে বিপর্যয়: ট্রাম্প প্রশাসন

পুরোনো তামার তার বদলাতে গিয়েই যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচলে বিপর্যয়: ট্রাম্প প্রশাসন
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আর্লিংটনে রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে দেশজুড়ে ফ্লাইট চলাচল বন্ধের নির্দেশ তুলে নেওয়ার পর উড্ডয়ন করছে সাউথওয়েস্ট এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। ১৪ নভেম্বর ২০২৬

কয়েক ঘণ্টা পুরোপুরি বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে উড়োজাহাজ চলাচল আবার শুরু হলেও যাত্রীদের ভোগান্তি এখনো কাটেনি। ক্লান্ত ও বিপর্যস্ত যাত্রীদের গতকাল শনিবারও ফ্লাইট বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে।

তবে কর্মকর্তাদের আশা, আজ রোববার নাগাদ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।গত শুক্রবার শুরু হওয়া এ নজিরবিহীন বিশৃঙ্খলার জন্য পুরোনো তামার তারের যোগাযোগ লাইন বদলাতে গিয়ে হওয়া ত্রুটিকে দায়ী করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।দেশজুড়ে কোনো উড়োজাহাজ উড্ডয়ন করতে না পারার (গ্রাউন্ড স্টপ) এ সিদ্ধান্তে ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এতে লাখ লাখ যাত্রী চরম অনিশ্চয়তার মধ্যে পড়েন।

এমনকি উড্ডয়নের ঠিক আগমুহূর্তেও অনেক যাত্রীকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন