মূল সূত্র: বিস্তারিত পড়ুন
আজিমপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আজ রোববারের জন্য আরও পাঁচটি কারখানায় ছুটি দেওয়া হয়েছে। গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন প্রথম আলোকে এ তথ্য জানান।শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন।
খবর পেয়ে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।আজ সকাল সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন।
খবর পেয়ে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।এ ছাড়া সকাল নয়টার দিকে কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে পোশাকশ্রমিকেরা বিক্ষোভ মিছিল করে হাইড্রো অক্সাইড লিমিটেড পোশাক কারখানার সামনে অবস্থান নেন।
সূত্র: প্রথম আলো
মহাকাশ অভিযানের ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করল ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স।
পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসা একটি পূর্ণাঙ্গ মহাকাশযানকে মাটিতে নামার আগেই যান্ত্রিক বাহুর সাহায্যে শূন্যে লুফে নিয়েছে প্রতিষ্ঠানটি।গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের স্টারবেজ উৎক্ষেপণকেন্দ্রে এই অভাবনীয় সাফল্য অর্জিত হয়।বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রযুক্তি সফলভাবে ব্যবহার করা গেলে মহাকাশ অভিযানের খরচ অনেক কমানো সম্ভব হবে। একই রকেট ও মহাকাশযান বারবার ব্যবহার করা যাবে।
ফলে নতুন যান তৈরির পেছনে বিপুল অর্থ ব্যয় না করেই ঘন ঘন মহাকাশ অভিযান চালানো সম্ভব হবে।মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসার সময় মহাকাশযানকে প্রথমে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে হয়।
সূত্র: প্রথম আলো
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ছয়তলার গ্রিলবিহীন জানালা দিয়ে নিচে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত আটটার দিকে বগুড়া শহরের ছিলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।ওই রোগীর নাম শিরিন বেগম (৬৫)। তিনি বগুড়া শহরতলির ঝোপগাড়ি এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, মাথাব্যথা ও জ্বরের জন্য গত বৃহস্পতিবার দুপুরে শিরিনকে হাসপাতালের ষষ্ঠ তলার মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতালে সঙ্গে ছিলেন তাঁর স্বামী।হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, গতকাল রাতে শিরিনকে রেখে তাঁর স্বামী এশার নামাজ পড়তে মসজিদে যান। এ সময় শিরিন অসাবধানতাবশত খোলা জানালা দিয়ে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া প্রথম আলোকে বলেন, জানালায় গ্রিল না থাকায় অসাবধানতাবশত ওই নারী নিচে পড়ে মারা গেছেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।হাসপাতালের উপপরিচালক মো. মনজুর-এ-মুর্শেদ প্রথম আলোকে বলেন, বিষয়টি পুলিশ দেখছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন