advertisement

দ্বৈত সদস্যরা সেবা না নিলে বিজিএমইএতে ভোটাধিকার হারাবেন

দ্বৈত সদস্যরা সেবা না নিলে বিজিএমইএতে ভোটাধিকার হারাবেন
বিজিএমইএর লোগো
ফটো কার্ড প্রিন্ট
এআই দিয়ে নিউজ পড়ুন শুনুন বাটনে চাপুন। বাংলা ভয়েস থাকলে সেটি ব্যবহার হবে।

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর দ্বৈত সদস্যভুক্ত কারখানার মালিকদের ভোটাধিকারে শর্ত আরোপ হতে যাচ্ছে। তারা বিজিএমইএ থেকে কাঁচামাল আমদানিতে প্রাপ্যতা অনুমোদন বা ইউটিলিটি ডিক্লারেশনসহ (ইউডি) অন্যান্য সব সেবা না নিলে এই সংগঠনটির নির্বাচনে ভোটাধিকার হারাবে।গতকাল শনিবার ঢাকার উত্তরা কার্যালয়ে অনুষ্ঠিত বিজিএমইএর বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এই সিদ্ধান্ত অনুমোদন হয়।

এই সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। বোর্ড সদস্য ছাড়া সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, এস এম ফজলুল হক ও খন্দকার রফিকুল ইসলাম। বিজিএমইএর সহসভাপতি শেহাব উদ্দুজা চৌধুরী প্রথম আলোকে বলেন, কোনো সদস্য প্রতিষ্ঠান একই সঙ্গে দুই সংগঠন অর্থাৎ বিজিএমইএর ও বিকেএমইএর সদস্য হলে এবং বিজিএমইএ থেকে সব সেবা না নিলেও তার সদস্য পদ বহাল থাকবে।

তবে তাদের পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোট দেওয়ার অধিকার থাকবে না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পঞ্চম দফায় খোলা হলো শাহজালাল (রহ.)-এর মাজারের ডেগ ও দানবাক্স, চলছে গণনা পঞ্চম দফায় খোলা হলো শাহজালাল (রহ.)-এর মাজারের ডেগ ও দানবাক্স, চলছে গণনা আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় ‘আগুন ঘিরে ধরেছিলাম, তবে পানির সংকটে নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে’ ‘আগুন ঘিরে ধরেছিলাম, তবে পানির সংকটে নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে’ পূজার ছুটি শেষে ফিরে দেখেন, বাসায় রাখা ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার নেই পূজার ছুটি শেষে ফিরে দেখেন, বাসায় রাখা ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার নেই ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ বলে ফেসবুকে পোস্ট এসিল্যান্ডের, পরে হাসপাতালে ভর্তি ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ বলে ফেসবুকে পোস্ট এসিল্যান্ডের, পরে হাসপাতালে ভর্তি
advertisement

তিলকের ঝড়ে শেষ ১৮ বলে ৪৬ রান তুলে জিতল ভারত

তিলকের ঝড়ে শেষ ১৮ বলে ৪৬ রান তুলে জিতল ভারত
তিলক বর্মা খেলেন ২৬ বলে ৫১ রানের ইনিংস

আগের ম্যাচে নমন ধীর ১৫ বলে ৪২* রানের ঝোড়ো ইনিংসে ম্যাচ জিতিয়েছিলেন। এবার সেই কাজটাই করলেন তিলক বর্মা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি–টুয়েন্টিতে ২৬ বলে অপরাজিত ৫১ রানের ইনিংসে ভারতকে জেতালেন এই বাঁহাতি ব্যাটসম্যান।ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের ১৮০ রান তাড়া করতে নেমে একসময় ১১২ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। শেষ ১৮ বলে দরকার ছিল ৪৬ রান।

তিলক ও নীতিশ কুমার রেড্ডির অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে ১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ৪ উইকেটের এই জয়ে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। রান তাড়ায় ভারতের শুরুটা মন্দ ছিল না। তবে পাওয়ারপ্লেতে ১ উইকেটে ৪৪ রান তোলার পর মাঝের ৯ ওভারে ৫ উইকেট হারিয়ে বসে দলটি। মিচেল স্যান্টনার মাত্র ২১ রানে নেন ৪ উইকেট।১৫ ওভার শেষে ভারতের রান ছিল ৬ উইকেটে ১১৩ রান।

আগের ম্যাচে ১৫ বলে ৪২ রান করা নমন ধীরও ততক্ষণে আউট।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পঞ্চম দফায় খোলা হলো শাহজালাল (রহ.)-এর মাজারের ডেগ ও দানবাক্স, চলছে গণনা

পঞ্চম দফায় খোলা হলো শাহজালাল (রহ.)-এর মাজারের ডেগ ও দানবাক্স, চলছে গণনা
সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের ডেগ ও দানবাক্সের টাকা শনিবার সকাল থেকে পঞ্চম দফায় গণনা চলছে

সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে জেলা প্রশাসনের সিলগালা করা ডেগ ও নতুন করে স্থাপন করা দানবাক্স খুলে পঞ্চমবারের মতো টাকা গণনা শুরু হয়েছে।

আজ শনিবার সকালে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, প্রশাসনের কর্মকর্তা ও মাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যদের উপস্থিতিতে তালা খুলে মাজার প্রাঙ্গণে গণনার কাজ শুরু হয়।এর আগে চতুর্থ দফায় সেখান থেকে মোট ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা, বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গেছে।শাহজালালের মাজারের ডেগ-দানবাক্সে ৮৯ লাখ টাকা, পাওয়া গেছে স্বর্ণ-বিদেশি মুদ্রাওসিলেটের জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, আপাতত মাসে একবার টাকা গণনা করা হবে।

পরে একজন ব্যবস্থাপক ও একজন কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‎ওয়ান্ডারার্সের জালে মোহামেডানের চার গোল

‎ওয়ান্ডারার্সের জালে মোহামেডানের চার গোল
মোহামেডানের গোল উদযাপন

বাংলাদেশ ফুটবল লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জয়রথ ছুটছেই। চার ম্যাচ, চার জয়। প্রতিপক্ষের জালে গোলের পর গোল। সাদা-কালোদের দুরন্ত ছন্দে আজ রীতিমতো উড়ে গেছে ঢাকা ওয়ান্ডারার্স। মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ওয়ান্ডারার্সকে ৪-০ গোলে হারিয়েছে মোহামেডান।এই জয়ে চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। তাদের ওপরে শুধু পুলিশ এফসি।

পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা পুলিশ আজ মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে পিডব্লুডিকে হারিয়েছে ১-০ গোলে। তবে পুলিশের চেয়ে এক ম্যাচ কম খেলেই তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে মোহামেডান।তিলকের ঝড়ে শেষ ১৮ বলে ৪৬ রান তুলে জিতল ভারত ওয়ান্ডারার্সের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মোহামেডান। তবে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ২৯ মিনিট পর্যন্ত।

সুলেমান দিয়াবাতের বাড়ানো বল বক্সের মধ্যে পেয়ে সহজেই জালে পাঠান শাহরিয়ার ইমন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন