এক ভাষার কথা অন্য ভাষায় বোঝানো শুধু শব্দ বদলে দেওয়ার বিষয় নয়। একই শব্দ বাক্যের প্রসঙ্গ, সংস্কৃতি কিংবা পরিস্থিতি অনুযায়ী ভিন্ন অর্থ প্রকাশ করতে পারে। এ কারণেই অনুবাদে এআইয়ের সাফল্যের পাশাপাশি কিছু সীমাবদ্ধতাও রয়েছে।সাদিয়া (ছদ্মনাম), ঢাকার একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। বিদেশে থাকা বন্ধুর একটি ইংরেজি বার্তা বুঝতে সে অনুবাদ অ্যাপ ব্যবহার করল।
কয়েক সেকেন্ডেই বাংলা অনুবাদ পাওয়া গেল; কিন্তু বন্ধুর কথার রসিকতা ও আবেগ কি ঠিকভাবে ধরা পড়ল?আধুনিক এআই অনুবাদ শুধু শব্দের সঙ্গে শব্দ মেলায় না; বাক্যের প্রসঙ্গ ও শব্দের সম্পর্ক বিশ্লেষণ করে অর্থ বোঝার চেষ্টা করে। সাংবাদিকেরা সংবাদ প্রতিলিপি তৈরি ও অনুবাদেও এ প্রযুক্তি ব্যবহার করছেন। ২০২৫ সালে সেন্টার ফর নিউজ, টেকনোলজি অ্যান্ড ইনোভেশনের গবেষণায় এমন ব্যবহারের কথা উঠে এসেছে।
তবে বাংলা বা কম ডিজিটাল তথ্যসমৃদ্ধ ভাষায় ভুলের আশঙ্কা থাকতে পারে।
সূত্র: প্রথম আলো

কম্পিউটার বাজারে আরজিবি র্যামের দাম বেড়েছে
২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রিয়া যাচ্ছে বাংলাদেশ দল
শক্তিশালী পানির তৈরি ব্যাটারি
রাইজ ও ডিজিটএক্সের মধ্যে চুক্তি সই
পরিচালনা পর্ষদ চাইলে এনভিডিয়ার সিইও পদে ফিরতে চান জেনসেন হুয়াং

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন