কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর চালিয়েছেন। এ সময় থানার ভেতরে থাকা পুলিশের সরকারি গাড়িসহ ১০টি যানবাহনে আগুন দেওয়া হয়। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জজুড়ে বিভিন্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
এই কর্মসূচিকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, থানায় আগুন দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা সেলফি তুলছেন, ভিডিও করছেন। এ সময় একজন বলছেন ‘দে দে, জয় বাংলা করে দে। .. এই যে মুকসেদপুর থানা!
মুকসেদপুর থানা জয় বাংলা করে দেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো

সত্যিই কি কৃষি ‘ধ্বংস’ হচ্ছে এবং ‘সব অটোওয়ালার দোষ’
ব্রহ্মপুত্রতীরে প্রাচীন বাণিজ্য কেন্দ্র ‘দত্তের বাজার’
ক্যানসার প্রতিরোধে কার্যকর চিকিৎসা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: জুবাইদা রহমান
গ্রামবাংলার বাহারি মিষ্টান্নের পসরা
পানিসম্পদ মন্ত্রণালয়ের ৩৭ পদের নিয়োগ পরীক্ষা স্থগিত

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন