advertisement

গ্রামবাংলার বাহারি মিষ্টান্নের পসরা

গ্রামবাংলার বাহারি মিষ্টান্নের পসরা
প্রতি হাটে বাহারি মিষ্টান্ন সাজিয়ে বসেছেন একজন বিক্রেতা
ফটো কার্ড প্রিন্ট

শিশু-কিশোর থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষের ভিড় লেগে থাকে দত্তের বাজারের মিষ্টির দোকানগুলোতে। থরে থরে সাজানো হরেক রকমের সুস্বাদু মিষ্টান্ন নিয়ে বসেন দোকানিরা। রসগোল্লা, জিলাপি, গজা, খাজা, নিমকি, খুরমা ও মোয়ার মিষ্টি সুবাসে ম-ম করে পুরো হাট প্রাঙ্গণ।হাটে আসা ক্রেতা-বিক্রেতারা বাজার-সদাই করার ফাঁকে মিষ্টির দোকানগুলোতে ঢুঁ মারেন। কেউ দোকানে বসেই স্বাদ নেন, কেউবা পরিবারের সদস্যদের জন্য প্যাকেট করে বাড়ি নিয়ে যান।

অনেক শিশু-কিশোরের কাছে হাটে আসার অন্যতম প্রধান আকর্ষণই হলো এই মজাদার মিষ্টি খাওয়া।কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে বাবার সঙ্গে হাটে এসেছিল ছেলে রাকিব। সে বলে, ‘প্রতি হাটেই আমি বাবার সঙ্গে আসি। এখানকার রসগোল্লা, জিলাপি আর খাজা আমার খুব পছন্দের। এখানে বসে মিষ্টি খাই, আবার বাসার জন্যও কিনে নিয়ে যাই।’মিষ্টির দোকানগুলোতে মূলত বিকেলের পর থেকে লোকসমাগম বাড়তে থাকে।

ক্রেতাদের কেউ কেনাকাটার মাঝপথে নাশতার বিরতি নেন, আবার কেউ বাজার শেষে বাড়ি ফেরার আগে পরিবারের জন্য মিষ্টান্ন কেনেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সত্যিই কি কৃষি ‘ধ্বংস’ হচ্ছে এবং ‘সব অটোওয়ালার দোষ’  সত্যিই কি কৃষি ‘ধ্বংস’ হচ্ছে এবং ‘সব অটোওয়ালার দোষ’  ব্রহ্মপুত্রতীরে প্রাচীন বাণিজ্য কেন্দ্র ‘দত্তের বাজার’ ব্রহ্মপুত্রতীরে প্রাচীন বাণিজ্য কেন্দ্র ‘দত্তের বাজার’ ক্যানসার প্রতিরোধে কার্যকর চিকিৎসা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: জুবাইদা রহমান ক্যানসার প্রতিরোধে কার্যকর চিকিৎসা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: জুবাইদা রহমান মুকসুদপুর থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মুকসুদপুর থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পানিসম্পদ মন্ত্রণালয়ের ৩৭ পদের নিয়োগ পরীক্ষা স্থগিত পানিসম্পদ মন্ত্রণালয়ের ৩৭ পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
advertisement

বিএনপির এমপির বাড়িতে হামলার চেষ্টা, পুলিশ বলছে ‘সড়ক অবরোধ’

বিএনপির এমপির বাড়িতে হামলার চেষ্টা, পুলিশ বলছে ‘সড়ক অবরোধ’
চট্টগ্রামের আনোয়ারায় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বাসভবনের সামনের সড়কে গাছ কেটে অবরোধ তৈরির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ম্যানইউ ছেড়ে রিয়ালে যোগ দিচ্ছেন ১৬ বছর বয়সী ইংলিশ তারকা

ম্যানইউ ছেড়ে রিয়ালে যোগ দিচ্ছেন ১৬ বছর বয়সী ইংলিশ তারকা
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার ঘোষণা দিয়েছেন ইংলিশ ফুটবলের সম্ভাবনাময় তরুণ জেজে গ্যাব্রিয়েল। ১৬ বছর বয়সী এই ফুটবলার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন বার্তায় ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তার পরবর্তী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এমপি সাইফুল আলমের সঙ্গে উলামা পরিষদের নেতাদের সাক্ষাৎ, দুঃখ প্রকাশ

এমপি সাইফুল আলমের সঙ্গে উলামা পরিষদের নেতাদের সাক্ষাৎ, দুঃখ প্রকাশ
ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলনের সঙ্গে তেজগাঁও ইমাম-খতিব উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মাহমুদুল হাসান মোমতাজীর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন