পুরান ঢাকার লক্ষ্মীবাজারে ছোট্ট একটি বেকারি বয়ে চলেছে দেড় শ বছরের ইতিহাস। দেশভাগ, মুক্তিযুদ্ধ আর সময়ের পরিবর্তনের সাক্ষী এই প্রতিষ্ঠান আজও ধরে রেখেছে ঐতিহ্যবাহী কেকের স্বাদ।অক্টোবরের মাঝামাঝি হলে কী হবে, ভোরের দিকে ‘শীত আসছে’ ব্যাপারটা বেশ টের পাওয়া যায়। আমি এখন পুঁথিগত বিদ্যা কাজে লাগিয়ে ইংরেজি সাহিত্য পড়ানোয় মন দিয়েছি। একটি ইউনিভার্সিটিতে পড়াই। শীত আসছে–আসছে এমন আরামের দিনেও সকাল সাড়ে নয়টার ক্লাস নিতে ছুটতে হয়।
কবিতা পড়ানোর সময় প্রায়ই ইংল্যান্ডের ইতিহাস উঠে আসে। ঘুম ঘুম চোখে ইংল্যান্ড, স্কটল্যান্ড থেকে ওয়েলস চলে যাই প্রায়ই। গুগলে ওয়েলস লিখে সার্চ করতেই একদিন ঢাকার এক বেকারির নিউজ সামনে এলো। বছর দুয়েক আগে বেকারি নিয়ে লিখেছি বলে এই ব্যাপারে বেশ আগ্রহ আছে। ঘেঁটেঘুঁটে দেখলাম, বেকারিটি বেশ পুরোনো। বয়স দেড় শ বছরের বেশি।
সঙ্গে সঙ্গে মাথার মধ্যে ইংরেজি কবিতার সঙ্গে এই বেকারি ঘুরে দেখার পরিকল্পনা মিলেমিশে একাকার হয়ে গেল।পরের দুই সপ্তাহ সময় পেলাম না।
সূত্র: প্রথম আলো

পূজার ছুটি শেষে ফিরে দেখেন, বাসায় রাখা ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার নেই
আজকের বিনিময় হার
সাগরের লঘুচাপটি নিম্নচাপে পরিণত, ঘূর্ণিঝড় হয়ে আঘাত হানতে পারে অন্ধ্র প্রদেশের উপকূলে
আগে অন্তরঙ্গ দৃশ্যের শুটিং কীভাবে হতো? জানালেন অস্কারজয়ী তারকা
পপিতে সহকারী পরিচালক পদে পুনর্বিজ্ঞপ্তি, বেতন ৯৮ হাজার টাকা পর্যন্ত

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন