advertisement

খাজা বই লিখে কত টাকা পাচ্ছেন, অভিযোগ অস্বীকার করে পাল্টা প্রশ্ন কোচের

খাজা বই লিখে কত টাকা পাচ্ছেন, অভিযোগ অস্বীকার করে পাল্টা প্রশ্ন কোচের
অস্ট্রেলিয়ার সাবেক কোচ ড্যারেন লেম্যান
ফটো কার্ড প্রিন্ট

পুরোনো ক্ষত শুকিয়ে গিয়েছিল। অন্তত ড্যারেন লেম্যানের কাছে তা-ই মনে হচ্ছিল। ২০১৮ সালের কেপটাউন টেস্টের বল টেম্পারিং কেলেঙ্কারি পেছনে ফেলে অস্ট্রেলিয়ার ক্রিকেটও এগিয়ে গেছে অনেকটা পথ। কিন্তু উসমান খাজার আসন্ন আত্মজীবনী যেন আবার খুলে দিয়েছে সেই পুরোনো ক্ষত। বইয়ে নতুন কিছু তথ্য সামনে আনার কথা জানিয়েছেন খাজা।

আর তাতেই অস্বস্তিতে পড়েছেন সেই সময়ের অস্ট্রেলিয়া কোচ লেম্যান।খাজার দাবি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনা দলের সবাই জানতেন। তবে খাজার এই বক্তব্যের সঙ্গে একমত নন লেম্যান। শুধু তা-ই নয়, আত্মজীবনীতে এসব কথা প্রকাশের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

তাঁর ধারণা, বইয়ে এসব লেখার জন্য খাজা ‘অনেক টাকা’ পাচ্ছেন।অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি গ্র্যান্ডস্ট্যান্ডকে দেওয়া সাক্ষাৎকারে লেম্যান বলেছেন, দলের সবাই বল টেম্পারিংয়ের ঘটনা সম্পর্কে জানতেন বলে তিনি মনে করেন না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে এগিয়ে গেল বাংলাদেশ হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে এগিয়ে গেল বাংলাদেশ আর্জেন্টিনার আপিলে শাস্তি কমল মলিনার, কমেনি পারেদেসের আর্জেন্টিনার আপিলে শাস্তি কমল মলিনার, কমেনি পারেদেসের হৃদয়ের কাছেই রহস্যটা জানতে বললেন সিমন্স হৃদয়ের কাছেই রহস্যটা জানতে বললেন সিমন্স হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে এগিয়ে গেল বাংলাদেশ হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে এগিয়ে গেল বাংলাদেশ বেশি গোল না হওয়ায় ভালোই হয়েছে—কেন  বললেন মোরছালিন বেশি গোল না হওয়ায় ভালোই হয়েছে—কেন বললেন মোরছালিন
advertisement

জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত

জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত
মরদেহ

কুষ্টিয়ার দৌলতপুরে বসতবাড়ির জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে আতাউল মালিথা (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার বেলা দুইটার দিকে দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আতাউল মালিথা ওই গ্রামের মৃত রাহাতুল্লাহ মালিথার ছোট ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসতবাড়ির জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

আজ দুপুরে আতাউলের বসতবাড়ির পেছনে এ নিয়ে বড় ভাই তোফাজ্জেল মালিথার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে তোফাজ্জেল দা দিয়ে আতাউলের মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা আতাউলকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সন্ধ্যা ছয়টার দিকে সেখানে তিনি মারা যান।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, জমিজমা–সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই গুরুতর আহত হন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কুড়িয়ে পাওয়া টাকার মালিকের খোঁজে মাইকিং টেক্সটাইল শ্রমিকের

কুড়িয়ে পাওয়া টাকার মালিকের খোঁজে মাইকিং টেক্সটাইল শ্রমিকের

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/kuriye-pawa-takar-maliker-khonnje-maiking-tekstail-srmiker

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নির্বাচনের আগে ইরানে হামলা করতে চেয়েছিলেন নেতানিয়াহু ও অন্যান্য খবর

নির্বাচনের আগে ইরানে হামলা করতে চেয়েছিলেন নেতানিয়াহু ও অন্যান্য খবর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা পরাজিত হয়েছে তারা আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। এ ছাড়া দিনের গুরুত্বপূর্ণ খবর শুনুন অডিও সংবাদে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন