advertisement

বিএনপি ও জামায়াতের বিরোধ কত দূর যাবে

বিএনপি ও জামায়াতের বিরোধ কত দূর যাবে
বিএনপি (বাঁয়ে) ও জামায়াতের লোগো
ফটো কার্ড প্রিন্ট

সাবেক দুই মিত্রের বিরোধে ভোট ও ক্ষমতার হিসাবের পাশাপাশি আদর্শিক অবস্থানও গুরুত্বপূর্ণ। বিএনপি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে সামনে এনে উদার ও মধ্যপন্থী পরিচয় প্রতিষ্ঠায় সচেষ্ট।জামায়াতে ইসলামী ও বিএনপির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ক্রমে তীব্র হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দলের মধ্যে যে রাজনৈতিক প্রতিযোগিতা তৈরি হয়েছিল, তা এখন প্রকাশ্য বিরোধে রূপ নিয়েছে।

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঘিরে এই বিরোধ নতুন মাত্রা পায়। ২৯ অক্টোবর অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনেও এর প্রতিফলন দেখা গেছে।নির্বাচনের আগে বিএনপি ও জামায়াত নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যকে ভোটের মাঠে শক্তি বাড়ানোর কৌশল হিসেবে দেখা হচ্ছিল। বিএনপি সরকার গঠনের পর সেই বিরোধ আরও বিস্তৃত হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের বক্তব্যেও একে অপরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার প্রবণতা স্পষ্ট।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপস্থিতিতে একসময়ের দুই মিত্রের এই বিরোধের নেপথ্যে কী রাজনৈতিক হিসাব রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

একটি বায়োগ্যাস প্ল্যান্টেই বদলে গেল আনসারুলের সংসারের হিসাব একটি বায়োগ্যাস প্ল্যান্টেই বদলে গেল আনসারুলের সংসারের হিসাব ভোরের আগুনে কড়াইল বস্তিতে প্রাণ গেলো তরুণের, পুড়েছে ৮ ঘর-দোকান ভোরের আগুনে কড়াইল বস্তিতে প্রাণ গেলো তরুণের, পুড়েছে ৮ ঘর-দোকান এমপি নুসরাতের বাবার সঙ্গে ইদ্রিস আলীর কী ঘটেছিল জানালেন রাশেদ খাঁন এমপি নুসরাতের বাবার সঙ্গে ইদ্রিস আলীর কী ঘটেছিল জানালেন রাশেদ খাঁন নরওয়ের কাছে হেরে অবনমন প্লে-অফের শঙ্কায় ওয়েলস নরওয়ের কাছে হেরে অবনমন প্লে-অফের শঙ্কায় ওয়েলস প্রকাশ্যে আরবদের বিরোধিতা, আড়ালে সমর্থন চেয়েছেন নেতানিয়াহু প্রকাশ্যে আরবদের বিরোধিতা, আড়ালে সমর্থন চেয়েছেন নেতানিয়াহু
advertisement

একটি বায়োগ্যাস প্ল্যান্টেই বদলে গেল আনসারুলের সংসারের হিসাব

একসময় রান্নার জ্বালানি ও জমির সারের পেছনে প্রতি মাসে কয়েক হাজার টাকা খরচ করতে হতো ভোলার তজুমদ্দিনের কৃষক আনসারুল হককে। এখন সেই খরচের বড় অংশই কমেছে গরুর গোবরের ব্যবহারে। গোবর থেকে তৈরি হচ্ছে রান্নার গ্যাস, আর প্ল্যান্টের বর্জ্য জমিতে ব্যবহার করছেন জৈব সার হিসেবে....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
ভুদুম বাঁশের গোড়ার দিকের কাণ্ডের ব্যাস ১৮ দশমিক ৭২ সেন্টিমিটার

শুভ সকাল। আজ ১৫ নভেম্বর, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।মালিকদের মজুরি প্রস্তাবে প্রতিবার শ্রমিকদের অসন্তোষ কেন, এবার কী হবেআন্দোলনরত বহু শ্রমিকের সঙ্গে প্রথম আলোর এই প্রতিবেদকের কথা হয়। তাঁরা বলেছিলেন, বিজিএমইএ কোন বিবেচনায় ৬০০ টাকার মজুরি বৃদ্ধির প্রস্তাব দিল?

ঘরভাড়া আর খাওয়ার খরচেই তো বেতনের সব টাকা চলে যায়। বিস্তারিত পড়ুন... এত মোটা বাঁশও আছে দেশে, নাম তার ‘ভুদুম’ভুদুম বাঁশের গোড়ার দিকের কাণ্ডের ব্যাস ১৮ দশমিক ৭২ সেন্টিমিটারমিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানের বাঁশবাগানে বেশ কয়েকটি বাঁশের ঝাড়। সেগুলোর মধ্যে কয়েকটি ঝাড়ের কাণ্ড এতটাই মোটা যে পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় চোখ আটকে যায় দর্শনার্থীদের। কেউ থেমে দেখেন, কেউ আবার বাঁশের পাশে দাঁড়িয়ে ছবি তোলেন।

সাধারণ বাঁশের চেয়ে আকৃতিতে বেশ বড় এই বাঁশের নাম ভুদুম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কালাইকেশর খালে দ্রুত সেতু বানান

কালাইকেশর খালে দ্রুত সেতু বানান
সম্পাদকীয়

একটি সেতুর অভাবে একটি জনপদ কতটা বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে, পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রাম তার দৃষ্টান্ত। কালাইকেশর খালের ওপর নির্মিত লোহার সেতুটি ভেঙে পড়েছে পাঁচ বছর আগে। এর পর থেকে স্থানীয় মানুষের উদ্যোগে তৈরি একটি বাঁশের সাঁকোই প্রায় সাত হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা। সেই সাঁকো দিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াত করতে হয় দেড় শতাধিক শিক্ষার্থীকে।

অথচ সাঁকোটি দিয়ে কোনো যানবাহন চলাচলের সুযোগ নেই।এটি কেবল একটি অবকাঠামোগত সমস্যার বিবরণ নয়; বরং নাগরিক সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে স্থানীয় সরকারের দায়িত্ব ও উন্নয়ন পরিকল্পনার অগ্রাধিকার নিয়ে গুরুতর প্রশ্ন। একটি গ্রামের সাত হাজার মানুষ পাঁচ বছর ধরে একটি সেতুর জন্য অপেক্ষা করছেন। তাঁদের মধ্যে রয়েছে শিশু, নারী, প্রবীণ, অসুস্থ মানুষ, কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী।

একটি পাকা সেতুর অভাবে তাঁদের প্রতিদিনের জীবনযাত্রা কতটা দুর্বিষহ হয়ে উঠেছে, তা সহজেই অনুমেয়।সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি শিক্ষার্থীদের।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন