গোবিপ্রবি বন্ধুসভা প্রথমবারের মতো ‘বর্ষসেরা ১০’ বন্ধুসভার তালিকায় জায়গা করে নিয়েছে।‘এসো মিলি জলধারায় ২.০’ নিঃসন্দেহে একটি সুন্দর, আনন্দময় ও স্মরণীয় আয়োজন ছিল। তবে এবারের আয়োজনে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও সরাসরি অংশগ্রহণ করা সম্ভব হয়নি।
বিশ্ববিদ্যালয়ে সবার ফাইনাল পরীক্ষা চলমান থাকায় রেজিস্ট্রেশন করেও আমরা অনেকেই উপস্থিত থাকতে পারিনি।তবে উপস্থিত থাকতে না পারলেও মন থেকে আমরা সব সময় এই আয়োজনের সঙ্গেই ছিলাম। প্রতিটি কার্যক্রম, ছবি ও আয়োজনের খোঁজ রেখেছি বন্ধুসভার ফেসবুক পেজে। অন্যান্য বন্ধুসভার বন্ধুদের মাধ্যমেও নিয়মিত খোঁজখবর নিয়েছি।
সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল, বন্ধুসভার কার্যনির্বাহী কমিটির সদস্যরা, বিশেষ করে জাফর ভাই, তাহসিন ভাইসহ সবাই আমাদের প্রতি অত্যন্ত আন্তরিক ছিলেন।
সূত্র: প্রথম আলো

বিশ্ববিদ্যালয়ে কলা, আইন ও সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে কেন পড়বেন
পুলিশ কর্মকর্তা থেকে মাদকসম্রাট বনে যাওয়া মেক্সিকোর গুয়াদালাহারা কার্টেল প্রতিষ্ঠাতা...
হীরার মতো ঝলমলে মন্দিরার নতুন লুক
বয়সের সঙ্গে বদলায় শরীরের ঘ্রাণ, কারণটা জানেন?
মাত্র ১৫০ ফুট জায়গা পেলেই উড়বে এই বিমান

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন